এবার সবাই নির্দিষ্ট সময়ে গ্রামের বাড়িতে পৌঁছেছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সরকারের অত্যন্ত দৃঢ় হস্তক্ষেপের কারণে এবার ঘরমুখো মানুষ বড় কোনো যানজট ছাড়াই স্বস্তিতে বাড়ি ফিরতে পেরেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর

2026-05-29T16:04:16+00:00
2026-05-29T16:31:14+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
এবার সবাই নির্দিষ্ট সময়ে গ্রামের বাড়িতে পৌঁছেছে : রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৪:০৪ পিএম  আপডেট: ২৯.০৫.২০২৬ ৪:৩১ পিএম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংগৃহীত ছবি
সরকারের অত্যন্ত দৃঢ় হস্তক্ষেপের কারণে এবার ঘরমুখো মানুষ বড় কোনো যানজট ছাড়াই স্বস্তিতে বাড়ি ফিরতে পেরেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

তিনি বলেন, এবার মহাসড়কে অল্প সময়ের মধ্যেই যানজট নিরসন সম্ভব হয়েছে। অতীতের মতো কাউকে ঈদের দিন সকালে বাড়ি পৌঁছাতে হয়নি। সবাই সময়মতো নিজ নিজ গ্রামে গিয়ে ঈদের নামাজ আদায় ও কোরবানি সম্পন্ন করতে পেরেছেন।

শুক্রবার (২৯ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও কোরবানির বর্জ্য অপসারণের প্রশংসা করে রুহুল কবির রিজভী বলেন, নিবিড় নজরদারির কারণে অতীতের যে-কোনো সময়ের চেয়ে বর্তমান সরকারের আমলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো রয়েছে। পশুর হাটে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড শক্ত হাতে দমন করা হয়েছে। 

পাশাপাশি ঈদের দিন বিকেলের মধ্যেই ঢাকার দুই সিটি কর্পোরেশন দক্ষতার সাথে কোরবানির বর্জ্য অপসারণ করেছে, যা আগে কখনো দেখা যায়নি। সরকার প্রতিটি বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে।

রামিসা হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজে ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং সান্ত্বনা দিয়েছেন। অপরাধীকে ইতিপূর্বেই আইনের আওতায় আনা হয়েছে এবং দ্রুততম সময়ে আদালত-এর বিচার নিশ্চিত করবে।

এ সময় বিরোধী দলের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, "আপনারা যদি এই দেশের রাজনৈতিক কাঠামোর অংশ হয়ে থাকেন, তবে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিতে পারেন। কিন্তু চক্রান্ত বা ষড়যন্ত্রের রাজনীতি এদেশের মানুষ কখনোই মেনে নেবে না।"

সংবাদ সম্মেলনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেন রিজভী। তিনি জানান, ৩০ মে সকাল ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে।

কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৩০ মে) ভোর ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে। এছাড়া মাজার জিয়ারত শেষে রাজধানীর উত্তর ও দক্ষিণের বিভিন্ন স্থানে অসচ্ছল মানুষের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করবেন প্রধানমন্ত্রী। 

দিবসটি উপলক্ষে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে বিশেষ পোস্টার প্রকাশ এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   রিজভী  বিএনপি  আইন-শৃঙ্খলা 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: