পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরের নলডাঙ্গা উপজেলায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে মিলন প্রামাণিক (স্থানীয়ভাবে মিলন নামে পরিচিত) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে

2026-05-29T18:20:33+00:00
2026-05-29T18:20:33+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৬:২০ পিএম 
ছবি : সময়ের আলো
নাটোরের নলডাঙ্গা উপজেলায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে মিলন প্রামাণিক (স্থানীয়ভাবে মিলন নামে পরিচিত) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ব্রহ্মপুর হাজীপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার বাবলু প্রামাণিকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২৭ মে) বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে মিলন প্রামাণিক নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে কালামের পুকুরপাড়ে তার ব্যবহৃত জামা ও জুতা পড়ে থাকতে দেখে সেগুলো বাড়িতে নিয়ে যান স্বজনরা।

Advertisement
পরে শুক্রবার সকালে ওই পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে তার স্ত্রী শাবানা খাতুন চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। পরে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে স্থানীয়দের দাবি, মিলন প্রামাণিক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মাঝেমধ্যে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যেতেন। তবে তার মৃত্যুর সঠিক কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

নলডাঙ্গা থানার ওসি নুরে আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরবিএন 
  বিষয়:   নাটোর  নলডাঙ্গা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: