ভিজিএফের চাল বিতরণে অনিয়ম, টানা ২ দিনের সংঘর্ষে আহত ২১

ফরিদপুর সংবাদদাতা

সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে আজ সকালে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত

2026-05-30T16:11:47+00:00
2026-05-30T16:11:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ভিজিএফের চাল বিতরণে অনিয়ম, টানা ২ দিনের সংঘর্ষে আহত ২১
ফরিদপুর সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ৪:১১ পিএম 
ভাঙ্গায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ। সংগৃহীত ছবি
ফরিদপুরের ভাঙ্গায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে আজ সকালে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২১ জন আহত হয়েছেন। 
 
শনিবার (৩০ মে) সকাল আটটার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড ও তৎসংলগ্ন এলাকায় এ সংঘর্ষ ঘটে। এর আগে, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকেও একবার সংঘর্ষে জড়ান তারা। 

প্রাথমিকভাবে আহতদের নাম জানা সম্ভব হয়নি। তারা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অনেকে স্থানীয়ভাবেও চিকিৎসা নিয়েছেন। তাদের বেশিরভাগই ইট-পাটকেলের আঘাতে আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈদুল আজহার আগে ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ তুলে আকরাম নামের এক যুবক ফেসবুকে লাইভ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল শুক্রবার বিকেলে চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম সোহাগের সমর্থকদের সঙ্গে আকরামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত পেরিয়ে একই ঘটনা নিয়ে ওই দুই দল আজ শনিবার সকালেও বাবলাতলা বাসস্ট্যান্ডে গিয়ে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ছুড়ে সংঘর্ষে জড়ায়।


চুমুরদি ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনারউদ্দিন মোল্লা বলেন, গতকাল সন্ধ্যায় মারামারির পর পুলিশ এসে কয়েক ঘণ্টা এলাকায় ছিল। তখন পরিবেশ শান্ত ছিল। পরে আজ সকালে পুলিশ না থাকায় ওই দুই গ্রুপ আবারও ঢাকা-বরিশাল মহাসড়কের বাবলাতলা বাসস্ট্যান্ড এবং আশপাশে ছড়িয়ে পড়ে। এতে অনেকে মাথায় হেলমেট পরে ঢাল-সরকি নিয়ে সংঘর্ষে জড়ায়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মো. আক্তার হোসেন বলেন, গতকাল ও আজকের সংঘর্ষে ১৬ জন রোগী আমাদের হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন। তাদের অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। কেউ কেউ ভর্তি হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, একই ঘটনা নিয়ে দুই পক্ষ দুই দফায় সংঘর্ষে জড়িয়েছে। খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ এই সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষ মহাসড়কের পাশে ও বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় হওয়ায় মহাসড়কে যানবাহন চলাচলে কোনো সমস্যা হয়নি।

তিনি আরও বলেন, এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। পরিবেশ থমথমে থাকলেও এলাকায় নতুন করে আপাতত কোনো সংঘর্ষের সুযোগ নেই।


/ইউএমএইচ



  বিষয়:   ফরিদপুর  ভাঙ্গা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: