প্রকাশ্য দিবালোকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের বাঁশখালীতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ।শনিবার (৩০ মে) বিকেল ৩ টায় চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওসমান গনীর বাড়ি

2026-05-31T19:33:11+00:00
2026-05-31T19:33:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
প্রকাশ্য দিবালোকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৭:৩৩ পিএম 
ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের বাঁশখালীতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ।

শনিবার (৩০ মে) বিকেল ৩ টায় চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওসমান গনীর বাড়ি সংলগ্ন কালভার্ট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে চিতা মার্কেটের পশ্চিম পাশ প্রদক্ষিণ করে।

জানা গেছে, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী মনির উদ্দিনের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। 


এ সময় মিছিলকারীরা ‘জয় বাংলা, ‘জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ইত্যাদি স্লোগান দেন। সংক্ষিপ্ত এ মিছিল শেষে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, ‘যারা মিছিল করেছে তাদের মধ্যে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। রাতে তাদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালানো হয়েছে, তবে বর্তমানে তারা কেউ এলাকায় নেই।’

/কেএইচও


  বিষয়:   নিষিদ্ধ সংগঠন  ছাত্রলীগ  ঝটিকা মিছিল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: