নাটোরের লালপুরে সাজিদ জুট মিলের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৭০ লক্ষ টাকার মালামাল লুট করা হয়েছে।
শনিবার (৩০ মে) রাত ১টার দিকে লালপুর উপজেলার এবি ইউনিয়নের শ্রীরামগাড়ী এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
জানা গেছে, মিলের ভেতরে থাকা সাবষ্টেশনের বৈদ্যুতিক ক্যাবল, ট্রান্সফরমার এবং তামার কয়েলসহ প্রায় ৭০ লক্ষ টাকার মালামাল লুট করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও মিলের মালিক সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১টার দিকে ৩০ থেকে ৪০ জনের ডাকাত দল মিলের চারজন নিরাপত্তা প্রহুরীকে হাত ও পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে মিলের তারা মালামাল লুট করে নেয়।
এ ঘটনার তদন্ত সাপেক্ষে ডাকাতদের আটক ও মালামাল উদ্ধারে দাবি জানিয়েছে মিল কর্তৃপক্ষ।
এ বিষয়ে লালপুর থানার (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগী সাজিদ মল্লিক বাদী হয়ে অজ্ঞাত ৪০ জনকে আসামি করে লালপুর থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ কাজ করছে।’
/কেএইচও