হরমুজ নিয়ে নতুন সতর্ক বার্তা দিলো ইরানি মুখপাত্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, দেশটির সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেছেন, ইরান এখনো “যুদ্ধের ছায়ার” মধ্যেই রয়েছে এবং দেশের

2026-05-31T23:09:36+00:00
2026-05-31T23:09:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ নিয়ে নতুন সতর্ক বার্তা দিলো ইরানি মুখপাত্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ১১:০৯ পিএম 
ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। সংগৃহীত ছবি
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, দেশটির সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেছেন, ইরান এখনো “যুদ্ধের ছায়ার” মধ্যেই রয়েছে এবং দেশের সশস্ত্র বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে আছে। 

তিনি বলেন, যুদ্ধের ছায়া এখনো বিদ্যমান এবং আমাদের সশস্ত্র বাহিনী এখনও ট্রিগারে রয়েছে। তার এই বক্তব্য চলমান আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির দিকে ইঙ্গিত করে। 

মোহাজেরানি আরও বলেন, হরমুজ প্রণালী নিয়ে নতুন সামুদ্রিক নীতি এবং আন্তর্জাতিক আলোচনার প্রক্রিয়া জনগণের ইচ্ছার সঙ্গে ধাপে ধাপে এগোচ্ছে। তিনি এই প্রক্রিয়াকে ইরানি ক্ষেপণাস্ত্রের জ্বালানি হিসেবে উল্লেখ করেন, যা দেশের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করার প্রতীকী ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।


তিনি দাবি করেন, ইরানের অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমও ধীরে ধীরে এগোচ্ছে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সামুদ্রিক অবরোধকে জলদস্যুতা বলে অভিহিত করেন এবং সতর্ক করে বলেন, এ ধরনের পদক্ষেপ বৈশ্বিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সরকারি মুখপাত্র আরও জানান, সরকার সরবরাহ ও চাহিদার ভারসাম্য বজায় রেখে অর্থনীতিকে স্থিতিশীল রাখার চেষ্টা করছে এবং বাজার ব্যবস্থাপনায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তার বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, ইরান এখনো নিরাপত্তা ও অর্থনৈতিক উভয় দিক থেকেই এক অনিশ্চিত ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।


সূত্র : আল-জাজিরা 

/ইউএমএইচ


  বিষয়:   ইরান  হরমুজ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: