বাংলাদেশে এসে পৌঁছেছে আইসিসির প্রতিনিধি দল

সময়ের আলো ডেস্ক

খেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে। দেশের ক্রিকেট প্রশাসনে চলমান

2026-06-01T15:42:51+00:00
2026-06-01T15:42:51+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
খেলা
বাংলাদেশে এসে পৌঁছেছে আইসিসির প্রতিনিধি দল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৩:৪২ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে। দেশের ক্রিকেট প্রশাসনে চলমান পরিবর্তন ও নির্বাচন প্রক্রিয়ার অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করতেই তাদের এই সফর বলে জানা গেছে।

সোমবার (১ মে) রাজধানীতে পৌঁছানো প্রতিনিধি দলে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ড. মুসাজি এবং জিম্বাবুয়ের ড. মুকুলানি। সফরকালে তারা বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি নির্বাচন-সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামত ও তথ্য সংগ্রহেরও পরিকল্পনা রয়েছে তাদের।

ক্রিকেট সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ৭ জুন নির্ধারিত বিসিবি নির্বাচনের আগে দেশের ক্রিকেট প্রশাসনিক কাঠামো এবং নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পর্কে সরাসরি ধারণা নিতে চায় আইসিসি। সেই লক্ষ্যেই এই পর্যবেক্ষক দল বাংলাদেশ সফরে এসেছে।
আরও পড়ুন

এর আগে বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, আইসিসি বোর্ড এবং আইসিসি বিজনেস কর্পোরেশন (আইবিসি) বোর্ডে বাংলাদেশের প্রতিনিধি মনোনয়নের বিষয়টি নির্বাচন শেষ হওয়ার পর চূড়ান্ত করা হবে। নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণের পরই এসব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পদে প্রতিনিধিদের নাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছে বোর্ড।

বিসিবির ভাষ্য অনুযায়ী, নির্বাচনকে ঘিরে আইসিসি প্রতিনিধি দলের এই সফর মূলত তথ্য সংগ্রহ ও পরিস্থিতি মূল্যায়নের অংশ। সফর শেষে তারা নিজেদের পর্যবেক্ষণ আইসিসি বোর্ডের কাছে উপস্থাপন করবেন।

এএডি/


  বিষয়:   বাংলাদেশ  আইসিসি  প্রতিনিধি  দল  বিসিবি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: