চট্টগ্রামে হোটেল থেকে নারী ও পুরুষের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরের আকবর শাহ থানাধীন ফয়স লেক এলাকার একটি আবাসিক হোটেল থেকে রিপন ও সোনিয়া নামে দুজনের মরদেহ উদ্ধার করেছে

2026-06-01T15:51:51+00:00
2026-06-01T15:51:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে হোটেল থেকে নারী ও পুরুষের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৩:৫১ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রাম নগরের আকবর শাহ থানাধীন ফয়স লেক এলাকার একটি আবাসিক হোটেল থেকে রিপন ও সোনিয়া নামে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে সেখানকার হোটেল রয়েল পার্কের ৪০৯ নং কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 
 
নিহতরা হলেন- লালখান বাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ রিপন (৪৭) ও সোনিয়া (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে দু’জনে স্বামী স্ত্রী। দু’জন গেল রোববার (৩১ মে) দুপুরে রয়েল পার্ক নামে একটি আবাসিক হোটেলে উঠেছিলেন। সোমবার (১ জুন) তাদের মরদেহ উদ্ধার করা হয়। তাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। হোটেল কর্মীদের কাছ থেকেও তথ্য নেয়া হচ্ছে।  
 
পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরে দু’জনে আত্মহত্যা করে থাকতে পারে। সকালে হোটেল কর্মী এসে দেখেন দু’জনের কক্ষ খোলা। কক্ষে রিপন ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এবং সোনিয়া অচেতন অবস্থায় পড়ে আছে । হোটেল থেকে তাৎক্ষণিক পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দুজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে পুলিশ।    

পুলিশের দেওয়া তথ্যমতে, নিহত দু’জনই নগরীর লালখান বাজার এলাকার ডেবারপাড়ের বাসিন্দা। রিপন ভ্যানে করে ফল বিক্রি করতেন। আর সোনিয়া ছিলেন গৃহকর্মী।  

সময়ের আলো/জেডি 






  বিষয়:   চট্টগ্রাম  হোটেল  নারী-পুরুষ  মরদেহ উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: