লঞ্চ থেকে পা পিছলে নদীতে পড়ে এক কিশোর নিখোঁজ

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশালের মেহেন্দিগঞ্জে পা পিছলে লঞ্চ থেকে কালাবদর নদীতে পড়ে মো. রানা (১৭) নামের এক কিশোর নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২ জুন)

2026-06-02T21:49:33+00:00
2026-06-02T21:50:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
লঞ্চ থেকে পা পিছলে নদীতে পড়ে এক কিশোর নিখোঁজ
বরিশাল ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৯:৪৯ পিএম  আপডেট: ০২.০৬.২০২৬ ৯:৫০ পিএম
সংগৃহীত ছবি
বরিশালের মেহেন্দিগঞ্জে পা পিছলে লঞ্চ থেকে কালাবদর নদীতে পড়ে মো. রানা (১৭) নামের এক কিশোর নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২ জুন) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরপশ্চিম এলাকার নদীতে ঘটে এই ঘটনা। নিখোঁজ রানা বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের বাবুল হাওলাদারের ছেলে। তিনি মা-বাবার সঙ্গে আত্মীয়ের বিয়ের দাওয়াতে জাঙ্গালিয়া ইউনিয়নে গিয়েছিলেন এবং সেখান থেকে ফেরার পথে ঘটে এই দুর্ঘটনা।

স্থানীয়রা জানান, দুই দিন আগে রানার পরিবার জাঙ্গালিয়া ইউনিয়নের কামরুল মোল্লার মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়। অনুষ্ঠান শেষে আজ সকালে তারা লঞ্চে করে রওনা দেন বরিশালের উদ্দেশে। লঞ্চে ওঠার কিছুক্ষণ পরই অসাবধানতাবশত পা পিছলে নদীতে পড়ে যান রানা। সাঁতার না জানায় মুহূর্তেই তিনি স্রোতের টানে তলিয়ে যান।

স্থানীয় মো. রাসেল বলছিলেন, ঘটনার পরপরই আমরা জাল ও নৌকা নিয়ে তাকে খোঁজার চেষ্টা করি। কিন্তু দ্রুত স্রোতের কারণে তাকে আর পাওয়া যায়নি। 

এই ঘটনার পর স্থানীয়দের পাশাপাশি নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে কালীগঞ্জ নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। কালীগঞ্জ নৌ পুলিশের পরিদর্শক মো. এনামুল জানিয়েছেন, নৌ পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয় জেলেরা যৌথভাবে নিখোঁজ কিশোরকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এই ঘটনায় ওই লঞ্চটির চলাচলের সময়সূচি স্থগিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ সলেমান স্বাক্ষরিত একটি চিঠি মেসার্স মোল্লা ট্রান্সপোর্ট কোম্পানির মালিক আব্দুস সালাম মোল্লার কাছে পাঠানো হয়।

ওই চিঠিতে উল্লেখ করা হয়, মেসার্স মোল্লা ট্রান্সপোর্ট কোম্পানির এম এল লিমা এক্সপ্রেস ৪ লঞ্চটি সকাল সাড়ে ৭টার দিকে লেঙ্গুটিয়া থেকে বরিশালের উদ্দেশে যাওয়ার সময় ভোলাইবাড়ির সামনে বসে লঞ্চের ছাদে অবস্থানরত যাত্রী নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। লঞ্চের ছাদে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা থাকার পরও ছাদে যাত্রী পরিবহন করায় এই দুর্ঘটনা ঘটেছে।

আরবিএন 


  বিষয়:   বরিশাল  মেহেন্দিগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: