উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা ও ভাঙচুর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২ জুন)

2026-06-02T23:59:38+00:00
2026-06-03T00:00:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১১:৫৯ পিএম 
ছবি : সংগৃহীত
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা ও ভাঙচুর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তা-কর্মচারীরা এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিতের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ঈদুল আজহার পরদিন গত ২৯ মে বিকেলে জরুরি বিভাগে এক শিশুর চিকিৎসা চলাকালে রোগীর স্বজনরা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অসদাচরণ করেন। একপর্যায়ে বাইরের লোকজন ডেকে এনে হামলা ও ভাঙচুর চালায়। এতে হাসপাতালের চেয়ার-টেবিল ও দরজা ক্ষতিগ্রস্ত এবং দুইজন কর্মচারী আহত হয়।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফারহানা বিনতে ফারুক বলেন, হাসপাতালে দায়িত্ব পালনরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যে সব আসামির নাম এজাহারে উল্লেখ করা হয়েছে, তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে বহির্বিভাগের সেবা চালু করা হবে না।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। দুইজনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   গাইবান্ধা  উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্স  ভাঙচুর  মানববন্ধন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: