ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলার সহ-সভাপতিসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (৩ জুন) দুপুরে তাদের

2026-06-03T19:12:52+00:00
2026-06-03T19:12:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৭:১২ পিএম 
ছাত্রলীগের জেলার সহ-সভাপতিসহ ৫ জন গ্রেফতার। ছবি : সময়ের আলো
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলার সহ-সভাপতিসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (২ জুন) রাতে উপজেলার কয়রা এলাকার একটি আঞ্চলিক সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কামারখন্দ উপজেলার আলোকদিয়ার গ্রামের রাকিব হোসেন (২৮), একই গ্রামের হাজী কোরব আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য রাজন সরকার (১৯), ছাত্রলীগ কর্মী রুবেল রানা (২৪), উল্লাপাড়া উপজেলার ঝিকিরা গ্রামের সৈকত (২৪), ডুবডাঙ্গা গ্রামের সাহেব আলী (২০)।


উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত রূপকর জানান, মঙ্গলবার রাতে উপজেলার কয়রা এলাকার আঞ্চলিক সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫০ থেকে ৬০ জনের একটি দল ব্যানার নিয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

সময়ের আলো/জোই 



  বিষয়:   ঝটিকা মিছিল  নিষিদ্ধ ছাত্রলীগ  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: