প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

খেলা

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৬’-এর জাতীয় পর্যায়ের খেলা আজ বৃহস্পতিবার থেকে শুরু

2026-06-04T04:29:23+00:00
2026-06-04T04:29:23+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল শুরু আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৪:২৯ এএম   (ভিজিট : ৩)
ছবি : সংগৃহীত
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৬’-এর জাতীয় পর্যায়ের খেলা আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। সকাল ১০টায় রাজধানীর মিরপুরস্থ ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বুধবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। 

মন্ত্রণালয় জানায়, এ বছরের ৬ এপ্রিল ইউনিয়ন ও পৌরসভা পর্যায় থেকে এবারের ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ শুরু হয়। দেশব্যাপী টেকসই ফুটবলার তৈরির এই বড় আসরে দেশের মোট ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে বালক বিভাগে ৬৫ হাজার ৩৪২টি এবং বালিকা বিভাগে ৬৫ হাজার ৩২১টি দল দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছে।

ইউনিয়ন ও পৌরসভা পর্যায় থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে উপজেলা-থানা, জেলা এবং সর্বশেষ বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা গত ২৩ মে সফলভাবে শেষ হয়।

জাতীয় পর্যায়ের এই চূড়ান্ত পর্বে দেশের আটটি বিভাগের বিভাগীয় চ্যাম্পিয়ন আটটি বালক দল এবং আটটি বালিকা দলসহ মোট ১৬টি দল অংশ নিচ্ছে। এই চূড়ান্ত পর্বের খেলার মধ্য দিয়েই চলতি বছরের টুর্নামেন্টের শিরোপাধারী দল নির্ধারিত হবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   প্রাথমিক  বিদ্যালয়  গোল্ডকাপ  ফুটবল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: