জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলায় বজ্রপাতে সিয়াম (১৮)নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জমিতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।বৃহস্পতিবার (৪ জুন)

2026-06-04T14:55:57+00:00
2026-06-04T14:55:57+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ২:৫৫ পিএম 
প্রতীকী ছবি
ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলায় বজ্রপাতে সিয়াম (১৮)নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জমিতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৪ জুন) উপজেলার ৫ নং পাঁচবাগ ইউনিয়নের লামকাইন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম লামকাইন হাজী বাড়ির বাসিন্দা রুকুন উদ্দিনের ছেলে মৃত্যুকালে তার বয়স ছিল ১৮ বছর।  

স্থানীয়রা জানান, সিয়াম দুপুরের দিকে নিজেদের জমিতে কৃষিকাজ করছিলেন। হঠাৎ আকাশ মেঘলা হয়ে বজ্রপাত শুরু হলে সিয়াম ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় লামকাইন গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   বজ্রপাত  যুবক  মৃত্যু  গফরগাঁও 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: