বাংলাদেশ-অস্ট্রেলিয়া মধ্যকার আসন্ন ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। সর্বনিম্ন ২০০ টাকায় পাওয়া যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট। সর্বোচ্চ দাম ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের দাম ২৫০০ টাকা।
ইন্টারন্যাশনাল গ্যালারি এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জের টিকিটের দাম ধরা হয়েছে ১৫০০ টাকা করে। ক্লাব হাউজের টিকিট পাওয়া যাবে ৬০০ টাকায়। শহীদ আবু সাইদ এবং নর্দার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ৪০০ টাকা করে।
পাকিস্তান সিরিজ শেষে আগামীকাল (৫ জুন) ঢাকার উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। আগামী ৯ জুন সিরিজের প্রথম ওয়ানডে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। একই ভেন্যুতে পরের দুই ওয়ানডে ১১ এবং ১৪ জুন। সবগুলো ম্যাচই শুরু হবে বেলা ১১টায়।
ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুদল। ম্যাচ তিনটি হবে যথাক্রমে ১৭, ১৯ এবং ২১ জুন।
সময়ের আলো/আআ