টেকনাফ সীমান্তে বিপুল পরিমাণ গুলি ও ইয়াবা জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজার উখিয়া সীমান্তসংলগ্ন নাফ নদীতে বিজিবির সঙ্গে একটি সশস্ত্র গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিদেশি রাইফেল, বিপুল পরিমাণ গুলি

2026-06-04T18:44:27+00:00
2026-06-04T18:44:27+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
টেকনাফ সীমান্তে বিপুল পরিমাণ গুলি ও ইয়াবা জব্দ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৬:৪৪ পিএম   (ভিজিট : ০)
জব্দকৃত বিভিন্ন জিনিস। ছবি : সময়ের আলো
কক্সবাজার উখিয়া সীমান্তসংলগ্ন নাফ নদীতে বিজিবির সঙ্গে একটি সশস্ত্র গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিদেশি রাইফেল, বিপুল পরিমাণ গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ৩টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।


জহিরুল ইসলাম জানান, গতকাল বুধবার দুপুরের দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ বাহারপাড়া এলাকার সীমান্তবর্তী নাফ নদীর শূন্য লাইনের কাছে মিয়ানমার থেকে জেলের বেশে হঠাৎ করে নৌকাযোগে কয়েকজন অস্ত্রধারী সশস্ত্র গ্রুপের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় টহলরত বিজিবির বিশেষ দল তাৎক্ষণিকভাবে নদী সংলগ্ন বেড়িবাঁধে অবস্থান নেয় এবং অস্ত্রধারী সশস্ত্র গ্রুপের ওপর গুলি বর্ষণ করে। পরবর্তীতে সশস্ত্র গ্রুপটি কয়েক রাউন্ড ফায়ার করে এবং নৌকা রেখে নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল নৌকাটি আটক করে তল্লাশি চালিয়ে ১টি জি থ্রি রাইফেল, ৩টি জি থ্রি খালি ম্যাগাজিন, ৩টি খালি ফাইবার ম্যাগাজিন, ৫১৫ রাউন্ড গুলি, ১টি মোবাইল, ২টি এয়ারটেল সিম, চার হাজার পিস ইয়াবাসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে।

তিনি আরও জানান, এ ঘটনায় সীমান্তে বিজিবির জনবল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে বসবাসরত জনসাধারণ এবং জেলেদের জান-মালের নিরাপত্তায় বিজিবি প্রস্তুত রয়েছে।

/মহু



  বিষয়:   টেকনাফ  সীমান্ত  গুলি  ইয়াবা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: