মিসরের বিপক্ষে খেলবেন না নেইমার, বিশ্বকাপের প্রথম ম্যাচ নিয়েও শঙ্কা

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের আগে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে শনিবার (৬ জুন) মিসরের বিপক্ষে মাঠে নামছেন না তারকা ফরোয়ার্ড নেইমার। তার কাফ মাসলের

2026-06-05T15:09:02+00:00
2026-06-05T15:09:28+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
খেলা
মিসরের বিপক্ষে খেলবেন না নেইমার, বিশ্বকাপের প্রথম ম্যাচ নিয়েও শঙ্কা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৩:০৯ পিএম  আপডেট: ০৫.০৬.২০২৬ ৩:০৯ পিএম  (ভিজিট : ১৭)
নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত
বিশ্বকাপের আগে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে শনিবার (৬ জুন) মিসরের বিপক্ষে মাঠে নামছেন না তারকা ফরোয়ার্ড নেইমার। তার কাফ মাসলের চোটের কারণে খেলতে পারবেন না তিনি।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, চোটের কারণে নেইমার দলের সঙ্গে ক্লিভল্যান্ড সফরে যাচ্ছেন না। তিনি নিউ জার্সির ট্রেনিং ক্যাম্পে থেকেই চিকিৎসা ও পুনর্বাসন চালিয়ে যাবেন।

৩৪ বছর বয়সী নেইমার পুরো মৌসুমজুড়েই চোটের সঙ্গে লড়াই করেছেন। তবু কোচ কার্লো আনচেলত্তি তাকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করায় বিষয়টি নিয়ে আগেই আলোচনা চলছিল।

বিশ্বকাপের আগে মিসরের বিপক্ষে ম্যাচটি ছিল ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচ। সেখানে দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়কে না পাওয়ায় কিছুটা উদ্বেগে পড়েছে সেলেসাও শিবির।

আগামী ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। এরপর গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

নেইমারের চোট কতটা গুরুতর এবং তিনি বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন কি না, তা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সময়ের আলো/আআ


  বিষয়:   মিসর  নেইমার  বিশ্বকাপ  ব্রাজিল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: