জামালপুরে অগ্নিকাণ্ডে ১০ দোকান ভস্মীভূত

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুর সদর উপজেলার তিতপল্ল্যা ইউনিয়নের কামালখান বাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। শুক্রবার (৫ জুন) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ধারণা

2026-06-05T15:22:34+00:00
2026-06-05T15:22:34+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
জামালপুরে অগ্নিকাণ্ডে ১০ দোকান ভস্মীভূত
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৩:২২ পিএম 
অগ্নিকাণ্ডে ভস্মীভূত দোকান। ছবি : সময়ের আলো
জামালপুর সদর উপজেলার তিতপল্ল্যা ইউনিয়নের কামালখান বাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। শুক্রবার (৫ জুন) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে একটি মনোহারী দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. রবিউল ইসলাম আকন্দ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। এ সময় ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা বলে জানা গেছে।


অগ্নিকাণ্ডে রিপনের ওষুধের দোকান, বিমল চন্দ্র সাহা ও ফজলুর রহমানের হোটেল, অজিজুর রহমান, বাবু ও মুসলিম উদ্দিনের মুদি দোকান, আব্দুর রশিদের লেপ তোশক দোকানসহ কমপক্ষে ১০টি দোকান ভস্মীভূত হয়।

সময়ের আলো/জোই


  বিষয়:   জামালপুর  অগ্নিকাণ্ড  দোকান  ভস্মীভূত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: