ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ বলেন, রাত ১১টা ২৪ মিনিটে কার্গো ভিলেজের ৯ নম্বর গেটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এদিন ঘটনাস্থলে দুটি ইউনিট গিয়ে রাত ১১ টা ৩৮ মিনিটে নিয়ন্ত্রণে নেয়। এখন তা পুরোপুরি নেভানোর কাজ চলছে বলে জানান তিনি।
আরও পড়ুন
বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার বলেন, ৯ নম্বর গেটের ভেতরে আগুন লেগেছে। ওই গেট দিয়ে কুরিয়ার সার্ভিসের আমদানি-রপ্তানি পন্য আনা-নেওয়া করা হয়। তবে ঠিক কোথায় লেগেছে, তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ছাড়াও বিমানবন্দরে কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বাহিনীর সদস্যরা নিরাপত্তা দায়িত্ব পালন করছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, ৯ নম্বর গেট সংলগ্ন কুরিয়ার অপারেশন এলাকায় একটি কনটেইনারের ভেতরে ও পাশে আগুন দেখা যায়। বিষয়টি অবগত হওয়ার সঙ্গে সঙ্গেই বিমানবন্দরের ফায়ার ইউনিট, ফায়ার সার্ভিস এবং বিমান বাহিনীর এ কে খন্দকার ঘাটি থেকে গাড়ি এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নেয়। আগুনের ঘটনায় বিমানবন্দরে ফ্লাইট অপারেশনে কোনে প্রভাব পড়েনি। ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।