গান-কবিতার মেলবন্ধনে ছায়ানটে নজরুল উৎসব

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘নজরুল উৎসব ১৪৩৩’। সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের আয়োজনে

2026-06-06T02:48:59+00:00
2026-06-06T02:48:59+00:00
 
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬
আনন্দ সময়
গান-কবিতার মেলবন্ধনে ছায়ানটে নজরুল উৎসব
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ২:৪৮ এএম   (ভিজিট : ৯)
সংগৃহীত ছবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘নজরুল উৎসব ১৪৩৩’। সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের আয়োজনে শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে নজরুলের গান, কবিতা ও নৃত্যের সমন্বয়ে সাজানো হয় বর্ণিল পরিবেশনা।

ছায়ানট মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় উৎসবের পর্দা ওঠে। উদ্বোধনী পর্বে সংগঠনটির শিল্পীরা ‘স্নিগ্ধ শ্যাম কল্যাণ রূপে’ শিরোনামে সংগীত ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ছায়ানটের সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল। তিনি নজরুলের সাহিত্যকর্ম, মানবিক মূল্যবোধ এবং অসাম্প্রদায়িক চেতনার গুরুত্ব তুলে ধরে বর্তমান প্রজন্মের কাছে কবির আদর্শ পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ‘সপ্তগীতির মালায় গাঁথা নজরুলের স্বদেশবার্তা’ শীর্ষক পরিবেশনা। এ আয়োজনে নজরুলের দেশপ্রেম, সংগ্রাম ও মানবমুক্তির বার্তা বহনকারী গান, কবিতা ও আবৃত্তি একসূত্রে গাঁথা হয়ে দর্শকদের সামনে উপস্থাপিত হয়।

পরে ছায়ানটের শিল্পীরা সমবেত কণ্ঠে নজরুলের কয়েকটি কালজয়ী দেশাত্মবোধক ও প্রেরণাদায়ী গান পরিবেশন করেন। এর মধ্যে ছিল ‘বল ভাই মাভৈ: মাভৈ:’, ‘জাগো অনশন বন্দি ওঠ রে যত’ এবং ‘দুর্গম গিরি কান্তার মরু’। পাশাপাশি আমন্ত্রিত প্রতিষ্ঠান সরকারি সংগীত মহাবিদ্যালয়ের শিল্পীরাও সমবেত সংগীত পরিবেশনায় অংশ নেন।

এ ছাড়া অনুষ্ঠানে একক সংগীত ও কবিতা আবৃত্তির মাধ্যমে নজরুলের বহুমাত্রিক সৃষ্টিকর্মের নানা দিক তুলে ধরা হয়।

উৎসবের দ্বিতীয় ও শেষ দিনের আয়োজন শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে। ছায়ানট মিলনায়তনে সরাসরি উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগের পাশাপাশি দর্শকরা ছায়ানটের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন।

এএডি/


  বিষয়:   গান  কবিতা  মেলবন্ধন  ছায়ানট  নজরুল  উৎসব 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: