পদত্যাগ করলেন কলকাতার মেয়র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দীর্ঘ সাড়ে সাত বছর দায়িত্ব পালনের পর কলকাতা পৌর করপোরেশনের মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ফিরহাদ হাকিম।শুক্রবার (৫

2026-06-06T06:18:13+00:00
2026-06-06T06:18:13+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
পদত্যাগ করলেন কলকাতার মেয়র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৬:১৮ এএম 
ফিরহাদ হাকিম। সংগৃহীত ছবি
দীর্ঘ সাড়ে সাত বছর দায়িত্ব পালনের পর কলকাতা পৌর করপোরেশনের মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ফিরহাদ হাকিম।

শুক্রবার (৫ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের কথা জানান এবং এর পেছনে প্রশাসনিক সীমাবদ্ধতা ও কার্যকরভাবে দায়িত্ব পালনে বাধার বিষয়টি তুলে ধরেন।

Advertisement
২০১৮ সালের ডিসেম্বর মাসে কলকাতার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ফিরহাদ হাকিম। দায়িত্ব পালনকালে নগর ব্যবস্থাপনা, নাগরিক সেবা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার দাবি করেন তিনি। তবে বর্তমান বাস্তবতায় মেয়র পদে থেকে আগের মতো স্বাধীনভাবে কাজ করা সম্ভব হচ্ছে না বলেই পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, মেয়রের চেয়ার শুধু একটি পদ নয়, এটি একটি ঐতিহ্য ও মর্যাদার প্রতীক। অতীতে যারা এই দায়িত্ব পালন করেছেন, তাদের প্রতি সম্মান রেখেই তিনি মনে করছেন, পর্যাপ্ত ক্ষমতা ও কার্যকারিতা ছাড়া ওই পদে বহাল থাকা সমীচীন নয়।
আরও পড়ুন

তার ভাষায়, দায়িত্বে থেকে যদি নাগরিকদের সমস্যার দ্রুত সমাধান কিংবা প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়ন করা না যায়, তাহলে সেই পদে আসীন থাকা অর্থহীন হয়ে পড়ে। তাই পদটির মর্যাদা অক্ষুণ্ণ রাখতেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগের আগে দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান ফিরহাদ হাকিম। তিনি বলেন, দলপ্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি নিয়েই তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। মেয়র হিসেবে কাজ করার সুযোগ দেওয়ার জন্য দলীয় নেতৃত্বের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

দায়িত্ব পালনের সময়কার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বিশেষ করে করোনা মহামারির সময় কলকাতা পৌর করপোরেশনকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। সেই সংকটময় সময়ে নাগরিক সেবা সচল রাখা ছিল অন্যতম বড় চ্যালেঞ্জ।

ভবিষ্যতে যারা কলকাতা পৌর করপোরেশনের নেতৃত্বে আসবেন, তাদের জন্য শুভকামনা জানিয়ে ফিরহাদ হাকিম বলেন, নতুন নেতৃত্ব শহরের উন্নয়ন ও জনসেবাকে আরও এগিয়ে নিয়ে যাবে- এমন প্রত্যাশা তার।

এএডি/
  বিষয়:   পদত্যাগ  কলকাতা  মেয়র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: