হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পূর্বানুমতি বা সমন্বয় ছাড়া হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টার অভিযোগে একটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইরানের ইসলামি রেভল্যুশন গার্ড কর্পস (আইআরজিসি)।

2026-06-06T09:34:04+00:00
2026-06-06T09:34:04+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা আইআরজিসির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৯:৩৪ এএম 
সংগৃহীত ছবি
পূর্বানুমতি বা সমন্বয় ছাড়া হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টার অভিযোগে একটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইরানের ইসলামি রেভল্যুশন গার্ড কর্পস (আইআরজিসি)। এক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, মোট চারটি তেলবাহী ট্যাংকার ইরানি কর্তৃপক্ষের সতর্কতা উপেক্ষা করে এই কৌশলগত জলপথ দিয়ে ‘অবৈধভাবে পারাপারের’ চেষ্টা করছিল।

ইরানের দাবি, মার্কিন সামরিক বাহিনীর প্ররোচনা ও উৎসাহেই এই জাহাজগুলো নিয়ম লঙ্ঘন করে হরমুজ প্রণালীতে প্রবেশ করে। আইআরজিসি আরও জানায়, তাদের সতর্কবার্তা অমান্য করায় একটি ট্যাংকারকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয় এবং সেটিকে থামতে বাধ্য করা হয়। এই ঘটনার পর বাকি তিনটি জাহাজ উল্টো পথে ফিরে যেতে বাধ্য হয়।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান চরম উত্তেজনা এবং যুদ্ধবিরতি আলোচনার স্থবিরতার মাঝেই হরমুজ প্রণালীতে এই হামলার ঘটনা ঘটল। বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান এই নৌপথটিতে ইরানি বাহিনীর এই তৎপরতা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

/কহু


  বিষয়:   ইরান  হরমুজ  হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: