রাজশাহীতে পাখির ছানা ধরতে গিয়ে প্রাণ গেল কিশোরের

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহীতে পাখির ছানা ধরতে বিদ্যুতের পোলে উঠে প্রাণ গেছে সাজ্জাদ (১৫) নামে এক কিশোরের।শনিবার (৬ জুন) সকাল ১১টায় নগরীর তেরোখাদিয়ায়

2026-06-06T14:03:37+00:00
2026-06-06T14:03:37+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রাজশাহীতে পাখির ছানা ধরতে গিয়ে প্রাণ গেল কিশোরের
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ২:০৩ পিএম 
প্রতীকী ছবি
রাজশাহীতে পাখির ছানা ধরতে বিদ্যুতের পোলে উঠে প্রাণ গেছে সাজ্জাদ (১৫) নামে এক কিশোরের। 
  
শনিবার (৬ জুন) সকাল ১১টায় নগরীর তেরোখাদিয়ায় রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

সাজ্জাদ নগরীর বিলশিমলা এলাকার বাসিন্দা। খবর পেয়ে বিদ্যুতের পোল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। তারপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের ফায়ার ফাইটার এজাহারুল ইসলাম জানান, বিদ্যুতের খুঁটির ওপরে থাকা ঘুঘু পাখির ছানা ধরতে উঠেছিল সাজ্জাদ। এ সময় খুঁটির বিদ্যুতায়িত অংশের সংস্পর্শে এসে সে স্পৃষ্ট হয় এবং তখনই খুঁটির সঙ্গে ঝুলে পড়ে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে নিশ্চিত হলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।’

/মহু

  বিষয়:   রাজশাহী  কিশোর  মৃত্যু  বিদ্যুৎস্পৃষ্ট 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: