সাড়ে ৪ হাজারেরও বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গত ১৭ মাসে যুক্তরাষ্ট্র ৪ হাজার ৬০০-এর বেশি ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে বলে জানিয়েছে ভারত সরকার।নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র

2026-06-06T18:00:49+00:00
2026-06-06T18:00:49+00:00
 
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬
আন্তর্জাতিক
সাড়ে ৪ হাজারেরও বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৬:০০ পিএম   (ভিজিট : ১১)
সাড়ে ৪ হাজারেরও বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। ছবি : সংগৃহীত
গত ১৭ মাসে যুক্তরাষ্ট্র ৪ হাজার ৬০০-এর বেশি ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে বলে জানিয়েছে ভারত সরকার। 

নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান। তিনি বলেন, চলতি বছর এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ১ হাজার ৭৬ জন ভারতীয় নাগরিককে ভারতে ফেরত পাঠানো হয়েছে। আর ২০২৫ সালে মোট ৩ হাজার ৫৬৭ জনকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছিল।

ভারত সরকার জানিয়েছে, কোনো দেশের নাগরিক বিদেশে অবৈধভাবে অবস্থান করলে তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া সংশ্লিষ্ট রাষ্ট্রের দায়িত্ব। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয়তা যাচাই করা বাধ্যতামূলক।


পররাষ্ট্র মন্ত্রণালয় গত বছর ভারতীয় পার্লামেন্টকে জানায়, এটি শুধু ভারতের নীতি নয়; আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এটি একটি স্বীকৃত নীতি।

অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও অবস্থান করা অথবা প্রয়োজনীয় নথিপত্র ছাড়া বসবাসের অভিযোগে যাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়, তাদের বিষয়ে দিল্লি ও ওয়াশিংটন ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ করছে বলে জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস


  বিষয়:   ভারত  যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: