হরমুজে আরও দুটি ইরানি ড্রোন ভূপাতিতের দাবি মার্কিন বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে আরও দুটি ইরানি ড্রোন ভূপাতিত

2026-06-07T09:36:43+00:00
2026-06-07T09:36:43+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হরমুজে আরও দুটি ইরানি ড্রোন ভূপাতিতের দাবি মার্কিন বাহিনীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৯:৩৬ এএম 
সংগৃহীত ছবি
বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে আরও দুটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেনটকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

সেনটকমের বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে মোতায়েনরত মার্কিন বাহিনী আন্তর্জাতিক নৌ-যান চলাচলের জন্য হুমকি হয়ে ওঠা ইরানের দুটি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন’ (আত্মঘাতী ড্রোন) সফলভাবে ভূপাতিত করেছে। তবে হরমুজ প্রণালীর ঠিক কোন অংশে এই অভিযান চালানো হয়েছে, তা নির্দিষ্ট করে বলা হয়নি।

মার্কিন সামরিক প্রশাসন সাফ জানিয়েছে, মধ্যপ্রাচ্য অঞ্চলে ইরানের যেকোনো ধরনের বৈরী আচরণ ও আগ্রাসন প্রতিরোধে তাদের বাহিনী সার্বক্ষণিক উচ্চ সতর্কাবস্থায় (হাই অ্যালার্ট) রয়েছে এবং তারা নৌ-পথের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।

উল্লেখ, হরমুজ প্রণালীতে ড্রোন ভূপাতিত করার ঘটনা এটিই প্রথম নয়। এর মাত্র এক দিন আগেই (শুক্রবার) একই এলাকায় আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের ওপর বড় ধরনের হুমকির সৃষ্টি করায় আরও ৪টি ইরানি ড্রোন ধ্বংস করেছিল মার্কিন বাহিনী। এর জবাবে মার্কিন সেনারা ইরানের উপকূলীয় নজরদারি রাডার স্টেশনগুলোতেও পাল্টা হামলা চালায়। গত শুক্রবার ও শনিবার মিলিয়ে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে মোট ৬টি ইরানি ড্রোন ভূপাতিত করার এই ঘটনা ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যের বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।


/কহু
  বিষয়:   হরমুজ প্রণালী  মার্কিন বাহিনী  ইরান  ড্রোন  ভূপাতিত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: