আইনি বিয়ে সারলেন অভিনেত্রী মধুমিতা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

দীর্ঘদিনের সম্পর্ককে এবার আইনগত স্বীকৃতি দিলেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার ও তার স্বামী দেবমাল্য চক্রবর্তী। ধর্মীয় রীতিতে আগেই সাতপাকে বাঁধা

2026-06-07T11:02:31+00:00
2026-06-07T11:02:40+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
আনন্দ সময়
আইনি বিয়ে সারলেন অভিনেত্রী মধুমিতা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১১:০২ এএম  আপডেট: ০৭.০৬.২০২৬ ১১:০২ এএম  (ভিজিট : ১৭)
অভিনেত্রী মধুমিতা সরকার ও তার স্বামী দেবমাল্য চক্রবর্তী। ছবি : সংগৃহীত
দীর্ঘদিনের সম্পর্ককে এবার আইনগত স্বীকৃতি দিলেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার ও তার স্বামী দেবমাল্য চক্রবর্তী। ধর্মীয় রীতিতে আগেই সাতপাকে বাঁধা পড়ার পর এবার তারা সম্পন্ন করলেন বিয়ের রেজিস্ট্রি বা আইনি আনুষ্ঠানিকতা।

বৃহস্পতিবার (৪ জুন) কোনো ধরনের জাঁকজমক বা বড় আয়োজন ছাড়াই পারিবারিক উপস্থিতিতে এই আইনি বিয়ের কার্যক্রম সম্পন্ন করেন এই তারকা দম্পতি। পরে সেই বিশেষ মুহূর্তের একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন মধুমিতা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৪ জানুয়ারি পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ে করেছিলেন মধুমিতা ও দেবমাল্য। সেই বিয়ের প্রায় পাঁচ মাস পর তারা সম্পর্ককে আইনি কাঠামোর আওতায় আনেন।
আরও পড়ুন

রেজিস্ট্রির দিন মধুমিতা পরেছিলেন রাস্ট অরেঞ্জ রঙের সালোয়ার-কামিজ, আর দেবমাল্য ছিলেন সাধারণ ক্যাজুয়াল পোশাকে। পারিবারিক পরিবেশেই সম্পন্ন হয় পুরো প্রক্রিয়া।

ছবির ক্যাপশনে আবেগঘন বার্তায় মধুমিতা লেখেন, ‘আজ থেকে আমি আইনতভাবে তোমার স্ত্রী হলাম।’

উল্লেখ্য, দেবমাল্য চক্রবর্তী মধুমিতার ছোটবেলার দীর্ঘদিনের বন্ধু। এটি দেবমাল্যর প্রথম বিয়ে হলেও মধুমিতার জন্য এটি দ্বিতীয় দাম্পত্য জীবন। এর আগে তিনি অভিনেতা ও পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। পরবর্তীতে তাদের সেই সম্পর্ক বিচ্ছেদে শেষ হয়।

এএডি/


  বিষয়:   আইনি  বিয়ে  অভিনেত্রী  মধুমিতা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: