সংবাদ প্রকাশের পর কসবার সেই নার্সকে দায়িত্ব থেকে অব্যাহতি

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের টিকা দেওয়ার পর রোগীর স্বজনদের কাছে টাকা দাবি করার অভিযোগে আলোচিত সিনিয়র নার্স মোর্শেদা

2026-06-07T13:33:45+00:00
2026-06-07T13:33:45+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
সারাদেশ
সংবাদ প্রকাশের পর কসবার সেই নার্সকে দায়িত্ব থেকে অব্যাহতি
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১:৩৩ পিএম   (ভিজিট : ৩৮)
সিনিয়র নার্স মোর্শেদা আক্তারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের টিকা দেওয়ার পর রোগীর স্বজনদের কাছে টাকা দাবি করার অভিযোগে আলোচিত সিনিয়র নার্স মোর্শেদা আক্তারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

শনিবার (৬ জুন) হাসপাতাল কর্তৃপক্ষ এ পদক্ষেপ নেন।

জানা যায়, উপজেলার বিশারাবাড়ি এলাকার দুই শিশু বিড়ালের কামড়ে আহত হলে তাদের চিকিৎসার জন্য কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, টিকা প্রয়োগের সময় দায়িত্বরত নার্স মোর্শেদা আক্তার দুই শিশুর জন্য ২০০ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে রোগীর স্বজনদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে সে ভিডিও একাধিক জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হলে নড়েচরে বসে কর্তৃপক্ষ।


ঘটনার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান ভূঁইয়া সংশ্লিষ্ট নার্সকে শোকজ করেন। পরে সিভিল সার্জনের নির্দেশে অফিস আদেশে তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং রোগীর কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হওয়ায় প্রশাসনিক স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।

ডা. আসাদুজ্জামান ভূঁইয়া বলেন, ‘সরকারি হাসপাতালে রোগীর কাছ থেকে কোনো ধরনের অর্থ নেওয়ার সুযোগ নেই। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/মহু


  বিষয়:   কসবা  নার্স  অব্যাহতি  ব্রাহ্মণবাড়িয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: