‘ধানমন্ডি লেককে বাণিজ্যিকভাবে ব্যবহার করতে দেয়া হবে না’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর অন্যতম জনপ্রিয় উন্মুক্ত জনপরিসর ধানমন্ডি লেককে বাণিজ্যিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গড়ে উঠতে দেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে

2026-06-07T13:49:38+00:00
2026-06-07T13:49:38+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
জাতীয়
‘ধানমন্ডি লেককে বাণিজ্যিকভাবে ব্যবহার করতে দেয়া হবে না’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১:৪৯ পিএম   (ভিজিট : ১৬)
সংগৃহীত ছবি
রাজধানীর অন্যতম জনপ্রিয় উন্মুক্ত জনপরিসর ধানমন্ডি লেককে বাণিজ্যিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গড়ে উঠতে দেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। একই সঙ্গে লেকের পরিবেশ, সৌন্দর্য ও পানি ব্যবস্থাপনা উন্নয়নে নতুন কিছু উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি।

রোববার (৭ জুন) সকালে ধানমন্ডি এলাকায় আয়োজিত এক গণশুনানিতে ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ধানমন্ডি লেক নগরবাসীর জন্য একটি উন্মুক্ত বিনোদন ও সাংস্কৃতিক পরিসর। এটি কোনোভাবেই পূর্ণাঙ্গ বাণিজ্যিক এলাকায় পরিণত হতে দেওয়া হবে না।

তিনি জানান, লেক ও আশপাশের পরিবেশ রক্ষায় হকার এবং রিকশাচালকদের একটি নিবন্ধন ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে জনশৃঙ্খলা, পরিচ্ছন্নতা এবং নাগরিক সেবা ব্যবস্থাপনা আরও কার্যকর করা সম্ভব হবে বলে মনে করছে সিটি করপোরেশন।

গণশুনানিতে প্রশাসক বলেন, নাগরিকদের সরাসরি অংশগ্রহণ ছাড়া একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তোলা সম্ভব নয়। তাই জনগণের অভিযোগ, মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন

বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে তিনি দাবি করেন, সাম্প্রতিক বছরগুলোতে কোরবানির বর্জ্য অপসারণে সিটি করপোরেশন উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তবে নগর পরিচ্ছন্ন রাখতে নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। নির্ধারিত নিয়ম অনুসরণ করে বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

আবদুস সালাম বলেন, ধানমন্ডিকে একটি পরিকল্পিত আবাসিক অঞ্চল হিসেবে আরও উন্নত করতে খেলার মাঠ, উন্মুক্ত স্থান এবং জনসেবামূলক অবকাঠামোর উন্নয়নে কাজ চলছে। পাশাপাশি এলাকার জলাবদ্ধতা নিরসন ও পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, নিউ মার্কেট এলাকাকে আধুনিক, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল বাণিজ্যিক কেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

সড়ক ও ফুটপাত দখলের বিষয়েও উদ্বেগ প্রকাশ করে ডিএসসিসি প্রশাসক বলেন, অনেক ক্ষেত্রে হকারদের অনিয়ন্ত্রিত কার্যক্রম জনভোগান্তি ও পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই নগর ব্যবস্থাপনায় সবাইকে সমান নিয়ম ও জবাবদিহিতার আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তার মতে, ধানমন্ডি লেকের সৌন্দর্য ও স্বাভাবিক পরিবেশ রক্ষা করা গেলে এটি শুধু একটি বিনোদন কেন্দ্র নয়, বরং রাজধানীর টেকসই নগর পরিকল্পনার একটি সফল উদাহরণ হিসেবেও প্রতিষ্ঠিত হবে।

এএডি/


  বিষয়:   ধানমন্ডি  লেক  বাণিজ্যিক  ব্যবহার  ঢাকা  দক্ষিণ  সিটি  করপোরেশন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: