পটুয়াখালী মেডিকেল কলেজে ৬ দফা দাবিতে ইন্টার্ন ও শিক্ষার্থীদের ক্লাস-কর্মবিরতি

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) কর্তৃক জারিকৃত ‘প্রহসনমূলক’ অধ্যাদেশ বাতিল ও ৬ দফা দাবিতে পটুয়াখালী মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের

2026-06-08T12:34:38+00:00
2026-06-08T12:34:38+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
সারাদেশ
পটুয়াখালী মেডিকেল কলেজে ৬ দফা দাবিতে ইন্টার্ন ও শিক্ষার্থীদের ক্লাস-কর্মবিরতি
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১২:৩৪ পিএম   (ভিজিট : ১১)
৬ দফা দাবিতে পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ছবি : সময়ের আলো
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) কর্তৃক জারিকৃত ‘প্রহসনমূলক’ অধ্যাদেশ বাতিল ও ৬ দফা দাবিতে পটুয়াখালী মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের ক্লাস বর্জন, কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) সকালে ‘ন্যায়ের দাবিতে ঐক্যবদ্ধ হই, অধিকার আদায়ে অটল থাকি...’ স্লোগানকে সামনে রেখে পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করেন প্রতিষ্ঠানের ইন্টার্ন চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীরা।


শিক্ষার্থীদের মূল দাবি হলো, বিসিপিএস-এর বিতর্কিত অধ্যাদেশ বাতিলসহ চিকিৎসকদের পেশাগত অধিকার সুরক্ষায় ৬ দফা দাবির বাস্তবায়ন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখার সময় আন্দোলনকারীরা তাদের দাবিগুলোকে সম্পূর্ণ যৌক্তিক বলে উল্লেখ করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতক্ষণ না পর্যন্ত প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের এই ৬ দফা দাবি মেনে নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত রাজপথের এই আন্দোলন এবং কর্মবিরতি চলমান থাকবে।

ইন্টার্ন চিকিৎসকরা জানান, আমাদের এই আন্দোলন কোনো শখের বিষয় নয়, এটি আমাদের অধিকার রক্ষার লড়াই। বিসিপিএস-এর এই বৈষম্যমূলক অধ্যাদেশ সাধারণ চিকিৎসক সমাজ কখনোই মেনে নেবে না।

সময়ের আলো/জোই


  বিষয়:   পটুয়াখালী  মেডিকেল কলেজ  ইন্টার্ন  শিক্ষার্থী  ক্লাস-কর্মবিরতি  বিক্ষোভ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: