শ্রীপুরে সাবেক মেয়র আনিস ও তার বোনের দাফন সম্পন্ন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং শ্রীপুর ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আলহাজ

2026-06-08T14:07:00+00:00
2026-06-08T14:52:12+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
সারাদেশ
শ্রীপুরে সাবেক মেয়র আনিস ও তার বোনের দাফন সম্পন্ন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ২:০৭ পিএম  আপডেট: ০৮.০৬.২০২৬ ২:৫২ পিএম  (ভিজিট : ১৬)
মো. আনিছুর রহমান ও তার বোনের দাফন সম্পন্ন। ছবি : সময়ের আলো
গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং শ্রীপুর ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আলহাজ মো. আনিছুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।

তবে তার শেষ বিদায়ের দিনে আরও একটি হৃদয়বিদারক ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো এলাকাকে। প্রিয় ভাইয়ের মৃত্যুসংবাদ সহ্য করতে না পেরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তার ছোট বোন রাশিদা বেগম। পরে ভাইয়ের পাশেই তাকে দাফন করা হয়।

সোমবার (৮ জুন) সকাল ১১টায় শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামের উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পরে গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। একই কবরস্থানে ভাইয়ের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয় তার ছোট বোন রাশিদা বেগমকে।

জানা গেছে, গত রোববার (৭ জুন) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আনিছুর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার অবস্থার আরও অবনতি হলে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।


পারিবারিক সূত্রে জানা যায়, ভাইয়ের মৃত্যুসংবাদ পাওয়ার পর ছোট বোন রাশিদা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা তাকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করলেও শেষ পর্যন্ত তাকেও বাঁচানো সম্ভব হয়নি। 

জানাজায় স্থানীয় সংসদ সদস্য ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং এলাকার উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে দুই ভাই-বোনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সময়ের আলো/জোই


  বিষয়:   শ্রীপুর  মেয়র  আনিস  বোন  দাফন সম্পন্ন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: