খোঁজ মিলেছে অভিনেত্রী হিমির নানার

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ছোট পর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির নানা রোববার (৭ জুন) দুপুরে নিখোঁজ হন। এরপর অভিনেত্রী রাত ৮টার দিকে বিষয়টি তিনি

2026-06-08T17:21:24+00:00
2026-06-08T17:21:24+00:00
 
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬
আনন্দ সময়
খোঁজ মিলেছে অভিনেত্রী হিমির নানার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৫:২১ পিএম 
অভিনেত্রী সুমাইয়া হিমি ও তার নানা। ছবি : সংগৃহীত
ছোট পর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির নানা রোববার (৭ জুন) দুপুরে নিখোঁজ হন। এরপর অভিনেত্রী রাত ৮টার দিকে বিষয়টি তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করেন।

সেই পোস্টে হিমি জানান, মুন্সীগঞ্জের ঢালিকান্দি পুরাবাজার এলাকা থেকে তার নানা হারিয়ে গিয়েছিল। এ বিষয়ে অনুসারীদের কাছ থেকে সহযোগিতাও চেয়েছিলেন তিনি।

বেশি সময় উদ্বিগ্ন থাকতে হয়নি অভিনেত্রীকে। রাত ১২টার দিকেই জানালেন, তার নানার খোঁজ পাওয়া গিয়েছে। নিজের আগের পোস্টে আপডেট দিয়ে লেখেন, 'আলহামদুলিল্লাহ, নানাকে পাওয়া গেছে।'


এর আগে গত বছরের ১৭ ফেব্রুয়ারিও হিমির নানা নিখোঁজ হয়েছিলেন। মূলত তার ভুলে যাওয়ার সমস্যা রয়েছে। তাই বারবার এমন ঘটনা ঘটছে।

সময়ের আলো/আআ 


  বিষয়:   অভিনেত্রী  হিমি  বিনোদন 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: