সন্তানদের নামে জমি লিখে দেওয়ায় বাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার সাঘাটা উপজেলায় সন্তানদের নামে জমি লিখে দেওয়ার জেরে সানজিদা শেলী শাপলা নামে এক নারী ও তার দুই সন্তানকে নিজ

2026-06-08T17:42:29+00:00
2026-06-08T17:42:29+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
সারাদেশ
সন্তানদের নামে জমি লিখে দেওয়ায় বাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৫:৪২ পিএম   (ভিজিট : ২২)
গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি : সময়ের আলো
গাইবান্ধার সাঘাটা উপজেলায় সন্তানদের নামে জমি লিখে দেওয়ার জেরে সানজিদা শেলী শাপলা নামে এক নারী ও তার দুই সন্তানকে নিজ বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৮ জুন) দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে সানজিদা বলেন, সাঘাটার ঝাড়াবর্ষা মৌজায় ৫ শতক জমি তিনি ও তার স্বামী আশরাফুল ইসলাম যৌথভাবে ক্রয় করেন। পরে তাদের সঞ্চয়ের অর্থে ওই জমিতে ৪ তলা ফাউন্ডেশনের ওপর তিনতলা ভবন নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে দুই সন্তানকে নিয়ে সেখানে বসবাস করে আসছিলেন তারা।

সানজিদার দাবি, কিছুদিন আগে তার স্বামী জমিতে তার মালিকানার অংশ নিজের নামে হস্তান্তরের জন্য চাপ দেন। তিনি এতে রাজি না হয়ে নিজের অংশের দুই শতক জমি দুই সন্তানের নামে রেজিস্ট্রি করে দেন। এরপর থেকেই পারিবারিক বিরোধের সূত্রপাত হয়।


সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, পারিবারিক এই বিরোধের সুযোগ নিয়ে একটি প্রভাবশালী মহল তাদের সম্পত্তি দখলের চেষ্টা চালায়। তার ভাষ্য অনুযায়ী, আইনজীবী জিল্লুর রহমান তার স্বামীকে বিভিন্নভাবে প্রভাবিত করে জমি ও বাড়ির মালিকানা দাবি করছেন। অথচ সম্পত্তির একটি অংশ তার দুই সন্তানের নামে নিবন্ধিত থাকায় সেখানে তার স্বামীর একক মালিকানা নেই বলে তিনি দাবি করেন।

লিখিত বক্তব্যে সানজিদা অভিযোগ করেন, গত ২৭ মে ভোরে জিল্লুর রহমানের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তাকে ও তার সন্তানদের মারধর করে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেওয়া হয়। ঘটনার পর থেকে তারা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে দাবি করেন।

তিনি জানান, ঘটনার বিষয়ে সাঘাটা থানায় দুটি লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে তিনি ও তার সন্তানরা চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে রয়েছেন বলে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে সানজিদা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, তার সন্তানদের সম্পত্তির অধিকার নিশ্চিত করা এবং তাদের নিজ বাড়িতে নিরাপদে পুনর্বাসনের দাবি জানান।

/মহু


  বিষয়:   উচ্ছেদ  বাড়ি  গাইবান্ধা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: