জীববৈচিত্র্য রক্ষায় ৭ লাখ টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের সিংড়ায় মা মাছ, পোনা মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতরের টানা তিন অভিযানে প্রায় ৭ লাখ

2026-06-08T18:07:14+00:00
2026-06-08T18:07:14+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
সারাদেশ
জীববৈচিত্র্য রক্ষায় ৭ লাখ টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৬:০৭ পিএম   (ভিজিট : ১৩)
তিন অভিযানে ১৫০ টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ছবি : সময়ের আলো
নাটোরের সিংড়ায় মা মাছ, পোনা মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতরের টানা তিন অভিযানে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ১৫০ টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার তাজপুর, সাঁতপুকুরিয়া ও পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত। এ অভিযানে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদফতরের পরিচালক মো. সাইফুদ্দিন ইয়াহিয়া, নাটোর জেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর আলী, সিংড়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, সিংড়া পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আবু জাফর সিদ্দিকী।


এর আগে, ৪ জুন পৌরসভার নিংগইন ও ৬ জুন উপজেলার সারদানগর ও হুলহুলিয়া বিলে অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের আরও ১০০টি চায়না দুয়ারি জাল ধ্বংস করে প্রশাসন।

মো. আবু জাফর সিদ্দিকী বলেন, ‘শস্য ও মৎস্য ভাণ্ডার খ্যাত চলনবিলে নতুন পানি আসার সঙ্গে সঙ্গেই অসাধু ব্যক্তিরা নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার করে মা মাছ, পোনা মাছ ও জীববৈচিত্র্য নিধন করছে। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতরের অভিযানে আমাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।’ চলনবিলের মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় আরও কঠোর আইন প্রয়োগ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

নাটোর জেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর আলী বলেন, ‘দেশি প্রজাতির মাছের ভাণ্ডার চলনবিল। এখানে কিছু দুষ্কৃতকারী চায়না দুয়ারি জাল দিয়ে মাছ নিধন করছে। চলনবিলের মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় আমরা কাজ করছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিষয়ে কোনো ছাড় নয়। 

/মহু



  বিষয়:   চায়না  দুয়ারি  জাল  ধ্বংস  নাটোর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: