ইরানে সব ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান সরকার দেশের আকাশসীমায় আরোপিত সব ধরনের ফ্লাইট নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এখন থেকে ইরানের আকাশপথ স্বাভাবিকভাবে

2026-06-08T23:36:55+00:00
2026-06-08T23:36:55+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েল হামলা বন্ধের ঘোষণা
ইরানে সব ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১১:৩৬ পিএম   (ভিজিট : ১৪)
ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক হামলা আপাতত বন্ধ করা হয়েছে। ছবি : সিএনএন
ইরান সরকার দেশের আকাশসীমায় আরোপিত সব ধরনের ফ্লাইট নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এখন থেকে ইরানের আকাশপথ স্বাভাবিকভাবে ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে। 

এর আগে সম্ভাব্য নতুন ইসরায়েলি হামলার আশঙ্কায় ইরানের সব বিমানবন্দরে আগমন ও বহির্গমন ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক হামলা আপাতত বন্ধ করা হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে ইরান আবার হামলা চালালে ইসরায়েলও পুনরায় সামরিক অভিযান শুরু করবে। 


সাম্প্রতিক উত্তেজনার পর ইরানের আকাশপথ পুনরায় খুলে দেওয়াকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


/ইউএমএইচ


  বিষয়:   ইরান  ইসরায়েল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: