দুর্গাপূজায় ‘আবার হঠাৎ বৃষ্টি’!

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার অন্যতম সফল সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’ আবার নির্মাণ হচ্ছে। নতুন নাম দেওয়া হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। গত বছর

2026-06-09T03:23:07+00:00
2026-06-09T03:49:50+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
আনন্দ সময়
দুর্গাপূজায় ‘আবার হঠাৎ বৃষ্টি’!
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৩:২৩ এএম  আপডেট: ০৯.০৬.২০২৬ ৩:৪৯ এএম  (ভিজিট : ১৪)
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। সংগৃহীত ছবি
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার অন্যতম সফল সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’ আবার নির্মাণ হচ্ছে। নতুন নাম দেওয়া হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। গত বছর শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। সব কাজ শেষে এখন চলছে মুক্তির প্রস্তুতি। ইতিমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।

এটি আগামী দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে আসার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক কামরুজ্জামান।  তিনি বলেন, বর্তমান সময়ের কথা মাথায় রেখে আমরা সিনেমাটি নির্মাণ করেছি। বাকিটা দর্শক দেখার পর বলবেন। সব কাজ শেষে এখন মুক্তির পরিকল্পনা সাজাচ্ছি। ইচ্ছা আছে দুর্গাপূজায় মুক্তি দেওয়ার।

বাসুদেব চ্যাটার্জির পরিচালনায় ‘হঠাৎ বৃষ্টি’তে দেখা গিয়েছিল নতুন অভিনয়শিল্পীদের। বিশেষ করে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করা ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর রসায়ন মন জিতে নেয় দর্শকের। এবারও কেন্দ্রীয় দুই চরিত্রে বেছে নেওয়া হয়েছে নতুন দুই অভিনয়শিল্পীকে। 

ফেরদৌসের চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান আর প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্রে রাদিফা। আরও আছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান, ঝুনা চৌধুরী প্রমুখ।


গল্প একই থাকলেও বদলে গেছে সিনেমার প্রেক্ষাপট। বর্তমান সময়ের আলোকেই নির্মিত হয়েছে আবার হঠাৎ বৃষ্টি। প্রযোজনা করছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম।

হঠাৎ বৃষ্টি সিনেমার গানগুলোও পেয়েছিল জনপ্রিয়তা। ‘ছোট ছোট স্বপ্নের নীল মেঘ’, ‘একদিন স্বপ্নের দিন’, ‘সোনালি প্রান্তরে’সহ মোট ছয়টি গান ছিল এতে। ওই ছয়টি গানের তিনটি গানের রিমেক হচ্ছে নতুন সিনেমায়। সঙ্গে থাকছে নতুন দুটি গান।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   দুর্গাপূজা  ‘আবার হঠাৎ বৃষ্টি’  সিনেমা  প্রেক্ষাগৃহ 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: