কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিকটবর্তী এলাকায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে থাকা দুই ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
মঙ্গলবার (৯ জুন) বিষয়টি প্রকাশ্যে আসে। কিন্তু ঘটনাটি ঘটে গত সোমবার। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের সামরিক বা সরকারি কোনো সংস্থা আনুষ্ঠানিকভাবে বিস্তারিত মন্তব্য করেনি।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে দুই ক্রুকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়। তবে তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি।
আরও পড়ুন
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি গুলি করে ভূপাতিত করা হয়েছে কি না, নাকি যান্ত্রিক ত্রুটি কিংবা অন্য কোনো কারণে দুর্ঘটনা ঘটেছে- এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত চলছে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস কিংবা মধ্যপ্রাচ্যভিত্তিক সামরিক কমান্ড সেন্ট্রাল কমান্ড এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ঘটনাটি এমন সময় ঘটল, যখন মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রোববার রাত থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি মিসাইল হামলার ঘটনা ঘটছে, যা অঞ্চলটিতে নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এএডি/