হরমুজের কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় দুই পাইলট নিরাপদ : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন অ্যাপাচি আক্রমণাত্মক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় হেলিকপ্টারটির দুই পাইলট নিরাপদে আছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট

2026-06-09T12:22:36+00:00
2026-06-09T12:35:41+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
আন্তর্জাতিক
হরমুজের কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় দুই পাইলট নিরাপদ : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১২:২২ পিএম  আপডেট: ০৯.০৬.২০২৬ ১২:৩৫ পিএম  (ভিজিট : ১৯)
মার্কিন অ্যাপাচি আক্রমণাত্মক হেলিকপ্টার বিধ্বস্ত। সংগৃহীত ছবি
হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন অ্যাপাচি আক্রমণাত্মক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় হেলিকপ্টারটির দুই পাইলট নিরাপদে আছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

মঙ্গলবার (৯ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, পাইলটরা ভালো আছেন। আমরা আগামীকাল এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করব, তবে পাইলটরা নিরাপদে আছেন। 

এর আগে মার্কিন সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমস জানায়, সোমবার স্ট্রেইট অব হরমুজের কাছে মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি যুদ্ধ হেলিকপ্টার নিচে পড়ে যায়। তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 


প্রতিবেদনটিতে আরও বলা হয়, হেলিকপ্টারটিতে থাকা দুই সদস্যের ফ্লাইট ক্রুকে দ্রুত উদ্ধার করা হয়েছে এবং তারা নিরাপদে রয়েছেন। ঘটনাটি সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাতে সংবাদমাধ্যমটি এ তথ্য জানায়।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে যখন নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে, ঠিক সেই সময় এই ঘটনা ঘটল। ফলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। 

এখন পর্যন্ত মার্কিন কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি। তবে হেলিকপ্টারটি কেন বিধ্বস্ত হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।



/ইউএমএইচ





  বিষয়:   হরমুজ  মার্কিন  হেলিকপ্টার 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: