‘সব চলচ্চিত্র সবার জন্য নয়’

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ঈদে মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়াচ্ছে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের চলচ্চিত্র ‘বনলতা সেন’। জীবনানন্দ দাশের

2026-06-09T13:13:41+00:00
2026-06-09T13:13:41+00:00
 
  সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
আনন্দ সময়
‘সব চলচ্চিত্র সবার জন্য নয়’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১:১৩ পিএম 
অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। ছবি : ফেসবুক
ঈদে মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়াচ্ছে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের চলচ্চিত্র ‘বনলতা সেন’। জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা ‘বনলতা সেন’-এর অনুপ্রেরণায় নির্মিত এই চলচ্চিত্রটি ঘিরে দর্শকমহলে তৈরি হয়েছে ভিন্নধর্মী আগ্রহ। একই সঙ্গে শোবিজ অঙ্গনের অনেকেই ছবিটির প্রশংসায় মুখর হয়েছেন। এই তালিকায় এবার যুক্ত হলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।

সোমবার (৮ জুন) তিনি সামাজিক মাধ্যমে ছবিটি নিয়ে দীর্ঘ প্রতিক্রিয়া জানান, যেখানে তিনি চলচ্চিত্রটির শিল্পগুণ ও অভিনয়শৈলীর প্রশংসা করেন।

স্পর্শিয়ার মতে, ‘সব গান সবার জন্য নয়, সব চলচ্চিত্রও সবার জন্য নয়।’ তার ভাষায়, ‘বনলতা সেন’ এমন একটি চলচ্চিত্র যা কিছু দর্শকের গভীরভাবে ভালো লাগবে, আবার কারও ক্ষেত্রে ভিন্ন অনুভূতি তৈরি করবে। তবে তিনি মনে করেন, সময়ের পরিক্রমায় ছবিটি ইতিহাসের পাতায় জায়গা করে নেবে।

তিনি জানান, সম্প্রতি তিনি ছবিটি উপভোগ করেছেন এবং বিশেষভাবে প্রশংসা করেন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা নাবিলাকে। স্পর্শিয়ার ভাষায়, ‘পরিচালকের কল্পনার বনলতার সঙ্গে নাবিলা পুরোপুরি মানিয়ে গেছে। একেবারেই ক্লাসিক বিউটি।’
আরও পড়ুন

অভিনেতা সোহেল মণ্ডলকে নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন স্পর্শিয়া। জীবনানন্দ দাশের আরেকটি কবিতার পঙক্তি উল্লেখ করে তিনি তার অভিনয়ের গভীরতা ও আবেগকে তুলে ধরেন। তার মতে, সোহেল মণ্ডল একজন গুরুত্বপূর্ণ শিল্পী, যিনি বিশেষ করে শেষ দিকের দৃশ্যে দর্শকের মন ছুঁয়ে যান।

চলচ্চিত্রের অন্যান্য শিল্পী ও কলাকুশলীদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। স্পর্শিয়া জানান, তিনি একজন দর্শক হিসেবে নিজের অনুভূতি প্রকাশ করেছেন, কোনো সমালোচক হিসেবে নয়।

সবশেষে জীবনানন্দ দাশের ভূমিকায় অভিনয় করা খায়রুল বাসারকে নিয়েও প্রশংসায় ভাসেন তিনি। তার মতে, বাসারের অভিনয়ে যেমন কবিতার আবহ আছে, তেমনি রয়েছে গভীর সংবেদনশীলতা ও স্বচ্ছতা। ভবিষ্যতে তাকে আরও বড় পরিসরে দেখার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, ‘বনলতা সেন’ বর্তমানে দেশের স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও কে-স্ক্রিনসহ একাধিক মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে।

এএডি/


  বিষয়:   বনলতা সেন  চলচ্চিত্র  অভিনেত্রী  অর্চিতা স্পর্শিয়া  স্পর্শিয়া 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: