সময়ের আলোর ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে চাঁদাবাজি

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

দৈনিক সময়ের আলো পত্রিকার ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন দফতরে চাঁদাবাজির অভিযোগ নাহিদ ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

2026-06-09T18:55:05+00:00
2026-06-09T19:09:30+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সতর্কীকরণ বিজ্ঞপ্তি
সময়ের আলোর ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে চাঁদাবাজি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৬:৫৫ পিএম  আপডেট: ০৯.০৬.২০২৬ ৭:০৯ পিএম
ভুয়া পরিচয়পত্র। ছবি : সময়ের আলো
দৈনিক সময়ের আলো পত্রিকার ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন দফতরে চাঁদাবাজির অভিযোগ নাহিদ ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ সময় দাবি করা চাঁদা না দিলে মিথ্যা সংবাদ প্রকাশ করে মানহানি করারও হুমকি দেয় বলেও অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৯ জুন) এ ঘটনায় একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সময়ের আলো কর্তৃপক্ষ। একইসঙ্গে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দৈনিক সময়ের আলোর সাংবাদিক পরিচয় দিয়ে সরকারি বিভিন্ন দফতরে চাঁদা দাবি ও সংবাদ প্রকাশ করে মানহানি করার হুমকি দিচ্ছে বলে নাহিদ ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। গত ৭ জুন রাজধানীর আব্দুল গনি রোডে অবস্থিত খাদ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জামাল হোসেনের পিয়ন/নিরাপত্তা কর্মী অসীম কুমার হাজংকে ০১৭৪০৭৫১৯৯৫ এই নম্বর থেকে ফোন করে চাঁদা দাবি করেন নাহিদ ইসলাম। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি মিথ্যা সংবাদ প্রকাশ করে মানহানি করারও হুমকি দেন।


ঘটনাটি জানার পর ৮ জুন সময়ের আলো কর্তৃপক্ষ রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে, যার নম্বর-৫০৪।

এতে  আরও বলা হয়েছে, দৈনিক সময়ের আলো পত্রিকার নাম ব্যবহার করে কেউ দেশের প্রচলিত আইন বহির্ভূত কোনো কার্যকলাপে লিপ্ত হলে দ্রুত সময়ের আলো কর্তৃপক্ষকে জানানোর জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। 



/ইউএমএইচ
  বিষয়:   সময়ের আলো  চাঁদাবাজি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: