ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে গিয়ে লাইনচ্যুত উদ্ধারকারী ট্রেন

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের লাইনচ্যুত পাওয়ার কার উদ্ধার করতে গিয়ে আরও এক দফা বিপর্যয়ের ঘটনা ঘটেছে। উদ্ধার কাজে ব্যবহৃত রিলিফ ট্রেনের

2026-06-10T12:27:20+00:00
2026-06-10T12:27:20+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
সারাদেশ
ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে গিয়ে লাইনচ্যুত উদ্ধারকারী ট্রেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১২:২৭ পিএম   (ভিজিট : ২৭)
সংগৃহীত ছবি
ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের লাইনচ্যুত পাওয়ার কার উদ্ধার করতে গিয়ে আরও এক দফা বিপর্যয়ের ঘটনা ঘটেছে। উদ্ধার কাজে ব্যবহৃত রিলিফ ট্রেনের একটি বগিও লাইনচ্যুত হয়ে পড়ায় পুরো রেল যোগাযোগ ব্যবস্থা আরও জটিল পরিস্থিতির মুখে পড়েছে।

বুধবার (১০ জুন) সকালে ময়মনসিংহ নগরীর আনন্দ কলেজ রেলক্রসিং এলাকায় জামালপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার হঠাৎ লাইনচ্যুত হয়। এতে সঙ্গে সঙ্গেই ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ।

ঘটনার প্রায় এক ঘণ্টা পর, লাইনচ্যুত পাওয়ার কার উদ্ধার করতে ময়মনসিংহ স্টেশন থেকে পাঠানো রিলিফ ট্রেনটি আউটার সিগনাল এলাকায় পৌঁছালে সেটির একটি বগিও রেললাইন থেকে বিচ্যুত হয়ে পড়ে।
আরও পড়ুন

রেলওয়ে পুলিশের ওসি মো. আকতার হোসেন জানান, প্রথমে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার আনন্দ কলেজ এলাকায় লাইনচ্যুত হয়। পরে সেটি উদ্ধারে পাঠানো রিলিফ ট্রেন নিজেই দুর্ঘটনায় পড়ে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

বর্তমানে উদ্ধারকারী রিলিফ ট্রেনের লাইনচ্যুত বগি সরানোর কাজ চলছে। এটি সফলভাবে উদ্ধার করা গেলে মূল ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার উদ্ধারের কাজ শুরু করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

দুটি পৃথক লাইনচ্যুতির ঘটনায় ময়মনসিংহ-জামালপুর রুটে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।

রেলওয়ে কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার কাজ শেষ করার চেষ্টা চলছে। তবে এখনো পুরো রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সময় নিশ্চিত করা যায়নি।

এএডি/


  বিষয়:   ব্রহ্মপুত্র  এক্সপ্রেস  উদ্ধার  লাইনচ্যুত  উদ্ধারকারী  ট্রেন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: