রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহীর মোহনপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ ২ জন নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন আরও ২

2026-06-10T12:46:21+00:00
2026-06-10T12:46:21+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
সারাদেশ
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১২:৪৬ পিএম   (ভিজিট : ২১)
দুর্ঘটনায় আহত ২ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ছবি : প্রতীকী
রাজশাহীর মোহনপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ ২ জন নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।

বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, কেশরহাট ইসলামী ব্যাংকের কর্মকর্তা মারুফ হোসেন (৩৭)। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার চক শ্যামরাই গ্রামের বাসিন্দা। অন্য একজনের পরিচয় জানা যায়নি।


মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, যাত্রীবাহী সিএনজির সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। ঘটনাস্থলেই ১ জন মারা যান। আরেকজনের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পথে। 

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা আহত বাকি ২ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। নিহত মারুফ হোসেনের মরদেহ মোহনপুর থানায় নেওয়া হয়েছে। ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পলাতক আছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

/মহু


  বিষয়:   রাজশাহী  ট্রাক  সিএনজি  সংঘর্ষ  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: