জামালপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদাতা

সারাদেশ

জামালপুর জেলার মেলান্দহে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়েছিল আল নাফি (১০) ও মো. রিফাত (৮) নামে দুই শিশু। খেলা শেষে

2026-06-10T13:49:04+00:00
2026-06-10T13:49:04+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
সারাদেশ
জামালপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
নিজস্ব সংবাদাতা
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১:৪৯ পিএম   (ভিজিট : ১২)
পুকুরে ডুবে প্রাণ যায় ২ বন্ধুরই। ছবি : প্রতীকী
জামালপুর জেলার মেলান্দহে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়েছিল আল নাফি (১০) ও মো. রিফাত (৮) নামে দুই শিশু। খেলা শেষে পুকুরে গোসল করতে নামলে পানিতে ডুবে প্রাণ হারায় দুজনই।

মঙ্গলবার (৯ জুন) রাত ১০টায় উপজেলার চরবানীপাকুড়িয়া ইউনিয়নের রায়ের বাকাই এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজের ৬ ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।


নিহত দুই শিশু রায়ের বাকাই গ্রামের বাসিন্দা। তারা দুজনেই স্থানীয় একটি কিন্ডারগার্টেনের ছাত্র ছিল।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

/মহু



  বিষয়:   জামালপুর  পুকুর  ডুবে  শিশু  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: