স্কুলজীবনে কোনো প্রেমের সম্পর্কে জড়াননি অপু বিশ্বাস

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস পর্দায় যতটা কোমল ও প্রাণবন্ত চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন, বাস্তব জীবনের শৈশব নাকি ছিল

2026-06-10T13:50:08+00:00
2026-06-10T13:50:08+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দ সময়
স্কুলজীবনে কোনো প্রেমের সম্পর্কে জড়াননি অপু বিশ্বাস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১:৫০ পিএম   (ভিজিট : ১২)
অভিনেত্রী অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস পর্দায় যতটা কোমল ও প্রাণবন্ত চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন, বাস্তব জীবনের শৈশব নাকি ছিল তার একেবারেই ভিন্ন। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের ছোটবেলা, স্কুলজীবন এবং সহপাঠীদের সঙ্গে কাটানো নানা স্মৃতির কথা তুলে ধরেন তিনি।

আড্ডায় অপু বিশ্বাস জানান, ছোটবেলায় নিজেকে অনেকটা ছেলেদের মতোই ভাবতেন তিনি। এমনকি তার নাম ‘অপু’ হওয়ায় অনেক আত্মীয়-স্বজন ও পরিচিতজন তাকে ছেলে বলেই ধারণা করতেন। বিষয়টি নিয়ে তার পরিবারও মজা করত বলে জানান এই অভিনেত্রী।

তার ভাষায়, ছোটবেলায় তিনি ছিলেন বেশ চঞ্চল ও দুষ্টু স্বভাবের। শান্ত-শিষ্ট বা অতিরিক্ত মিষ্টি স্বভাবের মেয়ে হিসেবে তাকে কেউ চিনত না। বরং স্কুলের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা আয়োজনের পরিকল্পনায় শিক্ষকদের প্রথম পছন্দ ছিলেন তিনি।
আরও পড়ুন

অপু বলেন, লেখাপড়াতেও তিনি পিছিয়ে ছিলেন না। প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পাওয়ার সুবাদে শিক্ষকদের কাছেও আলাদা গুরুত্ব পেতেন। ফলে পড়াশোনা ও সহশিক্ষা কার্যক্রম- দুই ক্ষেত্রেই সক্রিয় উপস্থিতি ছিল তার।

তবে স্কুলজীবনের প্রেমের গল্প প্রসঙ্গে মজার এক অভিজ্ঞতার কথা শোনান অভিনেত্রী। তিনি জানান, সহপাঠীদের অনেকেই তাকে পছন্দ করলেও সরাসরি ভালোবাসার কথা বলার সাহস পেত না। বেশিরভাগ ক্ষেত্রেই বান্ধবীদের মাধ্যমে বার্তা পাঠানো হতো কিংবা প্রেমপত্র দেওয়া হতো।

অভিনেত্রীর দাবি, তার রাগী স্বভাবের কারণে অনেকেই ভয়ে সরাসরি এগোতে চাইত না। এমনকি বান্ধবীরাও প্রেমের চিঠি পৌঁছে দিতে অস্বস্তি বোধ করতেন।

তবে এত প্রস্তাবের মধ্যেও স্কুলজীবনে কোনো প্রেমের সম্পর্কে জড়াননি বলে জানান অপু বিশ্বাস। তার মতে, পরে বিভিন্ন সময় অন্যদের কাছ থেকে জানতে পেরেছেন যে অনেকেই তাকে পছন্দ করতেন, কিন্তু সেই অনুভূতি কখনো প্রেমে রূপ নেয়নি।

এএডি/


  বিষয়:   স্কুলজীবন  প্রেম  সম্পর্ক  জড়াননি  অপু  বিশ্বাস 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: