নড়াইলে পানিতে ডুবে আপন ২ ভাইয়ের মৃত্যু

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইল পৌরসভায় পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে আবু বক্কর (৫) এবং ওমর ফারুক (২) নামে আপন দুই ভাই।বুধবার (১০ জুন)

2026-06-10T15:48:22+00:00
2026-06-10T15:48:22+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
নড়াইলে পানিতে ডুবে আপন ২ ভাইয়ের মৃত্যু
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৩:৪৮ পিএম 
দুই ভাইয়ের মৃত্যুতে এলাকাবাসী শোকাহত। ছবি : প্রতীকী
নড়াইল পৌরসভায় পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে আবু বক্কর (৫) এবং ওমর ফারুক (২) নামে আপন দুই ভাই।

বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টায় পৌরসভার ভাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু ভাটিয়া গ্রামের বাসিন্দা।


পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় তাদের মা ঘরে ঘুমিয়ে ছিলেন। ধারণা করা হচ্ছে, খেলার ছলে তারা বাড়ির পাশের পুকুর ঘাটে চলে যায় এবং অসাবধানতাবশত একজন পানিতে পড়ে গেলে অন্যজনও তাকে বাঁচাতে গিয়ে কিংবা একসঙ্গে পানিতে তলিয়ে যায়। ঘুম থেকে উঠে মা ঘরে সন্তানদের দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে একপর্যায়ে পুকুরের দিকে যান তিনি। সেখানেই ভেসে ওঠে দুই সন্তানের নিথর দেহ। মায়ের আকুল আর্তনাদে ছুটে আসেন প্রতিবেশীরা। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরীক্ষা-নিরীক্ষা শেষে নড়াইল জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে। পানিতে ডুবে শ্বাসনালি বন্ধ হয়ে যাওয়ায় অত্যন্ত দ্রুততার সঙ্গে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হবে।’

/মহু

  বিষয়:   নড়াইল  পানি  ডুবে  মৃত্যু  শিশু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: