মাদকসংক্রান্ত সালিশে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নে গ্রাম্য সালিশি বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে ইব্রাহিম আলী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ

2026-06-10T19:06:42+00:00
2026-06-10T19:07:18+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
সারাদেশ
মাদকসংক্রান্ত সালিশে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৭:০৬ পিএম  আপডেট: ১০.০৬.২০২৬ ৭:০৭ পিএম  (ভিজিট : ১১)
গ্রাম্য সালিশি বৈঠকে দুই পক্ষের সংঘর্ষ। ছবি : সময়ের আলো
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নে গ্রাম্য সালিশি বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে ইব্রাহিম আলী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

বুধবার (১০ জুন) দুপুরে সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম আলী শাজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শওকত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক চোরাকারবারিদের বিজিবির কাছে ধরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিরোধ মীমাংসার লক্ষ্যে গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। সালিশ চলাকালে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হলে তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।


সংঘর্ষের সময় বল্লমের আঘাতে গুরুতর আহত হন দুর্লভপুর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শওকত আলীর ছেলে ইব্রাহিম। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানান, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   চাঁপাইনবাবগঞ্জ  মাদকসংক্রান্ত সালিশে  দুপক্ষের সংঘর্ষ  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: