বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ফলে ওই কিশোরী বর্তমানে ৯ সপ্তাহের

2026-06-10T19:18:23+00:00
2026-06-10T19:19:45+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৭:১৮ পিএম  আপডেট: ১০.০৬.২০২৬ ৭:১৯ পিএম
মো. সাব্বির খান। ছবি : সমেয়র আলো
পটুয়াখালীর বাউফল উপজেলায় এক বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ফলে ওই কিশোরী বর্তমানে ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বাউফল থানায় উত্তর রাজনগর গ্রামের শহিদুল খানের ছেলে মো. সাব্বির খান ওরফে রাব্বিকে (১৯) একমাত্র আসামি করে একটি মামলা করেছেন।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভিকটিম কিশোরী উপজেলার বগা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উত্তর রাজনগর গ্রামের এক দিনমজুরের মেয়ে। সে জন্মগতভাবেই বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী। গত ৫ মার্চ থেকে ৩০ মার্চের মধ্যে কোনো এক সময়ে কিশোরীটি তার ছোট ভাইকে খোঁজার জন্য প্রতিবেশী বাঘা হাওলাদারের বাগানের পাশে যায়। এ সময় নির্জন বাগানের সুযোগ নিয়ে অভিযুক্ত সাব্বির খান রাব্বি ওই কিশোরীর ওড়না দিয়ে মুখ বেঁধে খড়ের গাদা পাশে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।


সম্প্রতি কিশোরীটি শারীরিকভবে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে স্থানীয় বগা বাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা করানো হয়। তাতে সুস্থ না হওয়ায় পটুয়াখালী সদরের প্রসূতি ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। পরীক্ষা শেষে চিকিৎসক জানান, ওই প্রতিবন্ধী কিশোরী বর্তমানে ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা।

পরবর্তীতে পরিবারের লোকজন কিশোরীকে জিজ্ঞাসাবাদ করলে সে ইশারায় ও ইতঃস্তত করে সাব্বির খান রাব্বি তাকে জোরপূর্বক মুখ বেঁধে ধর্ষণ করেছে বলে জানায়। ঘটনার পর আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় এজাহার দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করেন বাদী।

এই বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে আসামি গ্রেফতার করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ভিকটিমের শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য আগামী কাল মেডিকেলে পাঠানো হবে।

সময়ের আলো/জোই

  বিষয়:   বাউফল  বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী  কিশোরী  ধর্ষণ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: