বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটি এবং মার্কিন বাহিনীর একটি কৌশলগত রাডার স্থাপনায় হামলার সময় ইরানি বাহিনী নতুন ধরনের একটি ড্রোন ব্যবহার করেছে বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা ফার্স।
ফার্স একটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানায়, সেনাবাহিনী আজকের হামলাগুলোতে একটি নতুন ড্রোন ব্যবহার করেছে।
সংস্থাটি আরও জানায়, এর আগে ইরানের সামরিক সূত্রগুলো ঘোষণা করেছিল যে ইরানের সশস্ত্র বাহিনীর দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করে পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর প্রায় ৭০ শতাংশ লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হেনেছে।
/ইউএমএইচ