ঝিলমিল প্রকল্পে বাড়ি নির্মাণের সুযোগ দিতে কাজ চলছে : গৃহায়নমন্ত্রী

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়িঘর নির্মাণ করতে পারেন, সেই সুবিধা নিশ্চিত

2026-06-10T20:42:44+00:00
2026-06-10T20:42:44+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
সারাদেশ
ঝিলমিল প্রকল্পে বাড়ি নির্মাণের সুযোগ দিতে কাজ চলছে : গৃহায়নমন্ত্রী
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৮:৪২ পিএম   (ভিজিট : ১৪)
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি : সময়ের আলো
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়িঘর নির্মাণ করতে পারেন, সেই সুবিধা নিশ্চিত করতে কাজ করছে সরকার।

বুধবার (১০ জুন) ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় রাজউক বাস্তবায়িত ঝিলমিল আবাসিক প্রকল্প পরিদর্শন করে এসব কথা বলেন। 

তিনি বলেন, অনেক বছর এ প্রকল্পের আশানুরূপ অগ্রগতি ছিল না। বর্তমানে ঝিলমিল আবাসিক প্রকল্প অভ্যন্তরে থানা, স্কুল, হাসপাতাল ও বর্জ্য শোধনাগার (ইটিপি) নির্মাণের কাজ চলমান আছে। অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের কাজও দ্রুত শুরু হবে। এ ছাড়া এই প্রকল্প এলাকা আলোকিত করার জন্য স্ট্রিট লাইট ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।


রাজউকের ঝিলমিল প্রকল্প পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, ঝিলমিল প্রকল্প এলাকায় থানা স্থাপনের কাজ চলমান আছে এবং বর্তমানে স্থানীয় থানার পাঁচটি টহল টিম নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছে।                                                                
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ঝিলমিল প্রকল্পে নির্মাণাধীন স্কুল, হাসপাতাল ও থানা ভবন এলাকা ঘুরে দেখেন। প্রকল্পের সাইট অফিসে প্রকল্প পরিচালক মো. আমিনুর রহমান এই প্রকল্পের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন। এ সময় ঝিলমিল সোসাইটির কোষাধ্যক্ষ মো. মোশারফ হোসেন সোসাইটির পক্ষ থেকে বক্তব্য দেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন রাজউকের কর্মকর্তা শেখ মতিয়ার রহমান, মোহাম্মদ জহিরুল ইসলাম, এরাদুল হক, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক, চিফ টাউন প্লানার মো. আশরাফুল ইসলামসহ রাজউকের কর্মকর্তারা ও প্লট বরাদ্দপ্রাপ্তরা।

সময়ের আলো/জোই


  বিষয়:   ঝিলমিল প্রকল্প  বাড়ি নির্মাণ  গৃহায়নমন্ত্রী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: