বিশ্বকাপ জিততে পারে ‘অভাগা’ এই দেশ

সময়ের আলো ডেস্ক

খেলা

যৌথ আয়োজক আমেরিকা, কানাডা ও মেক্সিকো মিলে এবারের বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে।জানা গেছে দেশ তিনটি আলাদা আলাদা উদ্বোধনী

2026-06-10T21:07:04+00:00
2026-06-10T21:07:04+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
খেলা
বিশ্বকাপ জিততে পারে ‘অভাগা’ এই দেশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৯:০৭ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি
যৌথ আয়োজক আমেরিকা, কানাডা ও মেক্সিকো মিলে এবারের বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। জানা গেছে দেশ তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা করছে। মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে।

বিশ্বের জনপ্রিয় এই ক্রীড়া উৎসব মাঠে গড়ানোর আগেই সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে ভবিষ্যদ্বাণী করছেন অনেকে। তারপরও বিশ্বকাপের ফাইনালের আগে হলফ করে বলা মুশকিল কে চ্যাম্পিয়ন হবে! 

এবার বিশ্বকাপ কোন দল জিততে পারে তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন জার্মানির গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্ট। তিনি এমন একটি দেশ নিয়ে মন্তব্য করেছেন যারা আগে কখনো ফুটবল বিশ্বকাপ ছুঁয়েও দেখেনি। অবশ্য তিনবার বিশ্বকাপ জেতার সুযোগ পেয়েও ব্যর্থ হয়।


গণিতবিদ ক্লেমেন্ট বিশ্বকাপের শেষ তিন আসরেও (২০১৪, ২০১৮ এবং ২০২২) ভবিষ্যদ্বাণী করেছিলেন। প্রতিবারই তার ভবিষ্যদ্বাণী মিলে যায়। তাই এবারও তার ভবিষ্যদ্বাণীর গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

ক্লেমেন্টের মতে, নেদারল্যান্ডস এবার বিশ্বকাপ জিতবে। লিভারপুলের তারকা ফুটবলার ভার্জিল ভ্যান ডাইকের নেতৃত্বাধীন এই দেশই নাকি এবার শিরোপা পাবে। 

ক্লেমেন্টের মতে, সেমিফাইনালে স্পেনকে হারিয়ে নেদারল্যান্ডস ফাইনালে পৌঁছাবে। অন্যদিকে পর্তুগাল হারাবে ইংল্যান্ডকে। পর্তুগাল এবং নেদারল্যান্ডসের মধ্যে হবে সেরা হওয়ার লড়াই, যাতে রোনালদোর দেশকে হারিয়ে জিতে যাবে ডাচরা। 

/কেএইচও


  বিষয়:   বিশ্বকাপ  দেশ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: