বিশ্বকাপের কারণে স্কুল বন্ধ

সময়ের আলো ডেস্ক

খেলা

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। সবকিছু ঠিক থাকলে কাল যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হবে ফুটবল বিশ্বকাপ। দীর্ঘদিন পর ফের

2026-06-10T20:07:59+00:00
2026-06-10T20:07:59+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
খেলা
বিশ্বকাপের কারণে স্কুল বন্ধ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৮:০৭ পিএম 
সংগৃহীত ছবি
দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। সবকিছু ঠিক থাকলে কাল যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হবে ফুটবল বিশ্বকাপ। দীর্ঘদিন পর ফের ফুটবল বিশ্বকাপের আয়োজক মেক্সিকো। ফলে বিশ্বকাপের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না দেশটি। 

মেক্সিকোর প্রধানমন্ত্রী ক্লদিয়া শিনবাউম নির্দেশ দিয়েছেন, সকল সরকারি কর্মচারীকে বাড়ি থেকে কাজ করতে হবে। স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি। তবে স্কুলে অনলাইন ক্লাস চালু হবে কি না তা নিয়ে কিছু জানানো হয়নি। রাস্তাঘাটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তা জোরদার করার জন্যই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

বিশ্বকাপের খেলা উপলক্ষে বিভিন্ন দেশের প্রচুর সমর্থক মেক্সিকোয় আসবেন। তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে নজর রাখছে প্রশাসন।


বৃহস্পতিবার মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে। দেশটির সরকারের নিয়ম অনুযায়ী, মেক্সিকো সিটিতে থাকা প্রাদেশিক সংস্থাগুলির কর্মীদের আপাতত বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে।

তবে স্বাস্থ্য, নিরাপত্তা এবং পরিকাঠামোর মতো আপৎকালীন বিভাগকে ছাড় দেওয়া হয়েছে। পাবলিক এবং প্রাইভেট, প্রাক প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়, সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বেসরকারি সংস্থাগুলিকেও সরকার অনুরোধ করেছে, যাতে কর্মীরা বাড়ি থেকে কাজ করেন।

বিশ্বকাপে ৪৮টি দেশের ১২৪৮ ফুটবলার অংশ নেবেন। এবার বৃহত্তম বিশ্বকাপ হচ্ছে। একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে মেক্সিকোয়।

/কেএইচও
  বিষয়:   বিশ্বকাপ  স্কুল 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: