এক ম্যাচে ৮ লাল কার্ড দেখলো ব্রাজিল

সময়ের আলো ডেস্ক

খেলা

হেক্সা মিশনের প্রস্তুতি নিয়ে মাঠে নামছে ব্রাজিল। কিন্তু মঙ্গলবার রাতে এক প্রীতি ম্যাচ খেলতে নেমে দেশটির নারী দল মাঠের চরম

2026-06-10T20:32:32+00:00
2026-06-10T20:32:32+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
খেলা
এক ম্যাচে ৮ লাল কার্ড দেখলো ব্রাজিল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৮:৩২ পিএম   (ভিজিট : ১৫)
হেক্সা মিশনের প্রস্তুতি নিয়ে মাঠে নামছে ব্রাজিল। ছবি : সংগৃহীত
হেক্সা মিশনের প্রস্তুতি নিয়ে মাঠে নামছে ব্রাজিল। কিন্তু মঙ্গলবার রাতে এক প্রীতি ম্যাচ খেলতে নেমে দেশটির নারী দল মাঠের চরম বিশৃঙ্খলার কারণে বিতর্কিত হলো। স্বাগতিক দলের খেলোয়াড় ও কোচিং স্টাফকে ৮ লাল কার্ড দেখাতে হলো। ম্যাচটিও ১-০ গোলে হেরেছে ব্রাজিল।

ব্রাজিলে আগামী বছর নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে এ ম্যাচ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এরেনা কাস্তেলাও-এ তা চরম নৈরাজ্যে রূপ নিলো। স্প্যানিশ রেফারি পাওলা সেবোলাদা লোপেজ ব্রাজিলিয়ান কোচিং স্টাফ দলের চার সদস্য ও চার খেলোয়াড়কে মাঠ থেকে বের করে দেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে পড়েছিল যে, শেষ বাঁশি বাজার পর ৫৫ হাজার দর্শকের সামনে ম্যাচ অফিসিয়ালদের নিরাপত্তা দিতে পুলিশ মাঠে প্রবেশ করে।

ব্রাজিলের প্রধান কোচ আর্থার এলিয়াস কোচ জার্সির রঙ নিয়ে ঝামেলা করে হলুদ কার্ড দেখলে ঘটনার সূত্রপাত হয়। ৭৭তম মিনিটে বিক্ষুব্ধ হয়ে বল লাথি মেরে দূরে পাঠিয়ে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। এছাড়া আরও তিন কোচিং স্টাফকে লাল কার্ড দেন সেবোলাদা।


তারপর হতাশা ছড়িয়ে পড়ে খেলোয়াড়দের মাঝেও। বিয়া জানেরাত্তো প্রতিপক্ষ খেলোয়াড়কে ধাক্কা দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন। স্টপেজ টাইমে সোফিয়া উইলসনকে কনুই দিয়ে আঘাত করায় লাল কার্ড দেখেন ডিফেন্ডার তারসিয়ানে। বিশৃঙ্খলা তবুও থামেনি। খেলার শেষ বাঁশি বাজার পর টানেলে যাওয়ার সময় দুই দলের খেলোয়াড়দের হাতাহাতি শুরু হলে আরও দুজন ব্রাজিলিয়ান লাল কার্ড দেখেন।

ব্রাজিলের মতে, এই উত্তপ্ত ম্যাচ চলাকালে ভিএআরে কিছু সিদ্ধান্তে শাস্তি এড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। আমেরিকার খেলোয়াড়দের কাছে সম্মানহানির শিকার হয়েছেন বলে জানান অ্যাঞ্জেলিনা। 

তিনি জানান, তাদের একজন খেলোয়াড় সাক্ষাৎকারে বলল এটা সুন্দর পরিবেশ ছিল। কিন্তু মাঠে সে আমাদের আবর্জনা বলেছিল। আমরা নাকি ফুটবল কীভাবে খেলতে হয় জানি না। এটা শ্রদ্ধার চরম অবমাননা, রেফারি ও তাদের খেলোয়াড় উভয়ের দিক থেকে।

/কেএইচও


  বিষয়:   হার  ম্যাচ  লাল কার্ড  ব্রাজিল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: